গঙ্গার বাঁধ ভেঙে প্লাবিত মালদহের ভূতনি, লক্ষ মানুষ জলের তলায়

গঙ্গার রিং বাঁধ ভেঙে বিপত্তি।প্লাবিত মালদহের মানিকচকের ভূতনির বিস্তীর্ণ এলাকা। প্রায় এক লক্ষ মানুষ জলবন্দি। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাওয়া যাচ্ছে না। এই অভিযোগ এলাকার বাসিন্দাদের। প্রশাসন পর্যাপ্ত ত্রাণ দিলেও তা নিয়ে দলবাজি করছে তৃণমূল। এই অভিযোগ বিজেপির।

এদিকে বিজেপি এবং তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দলবাজির অভিযোগে সরব সিপিএম। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এদিন নৌকা করে বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন মালদার জেলা শাসক। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এলাকায় পৌঁছাচ্ছে বলে জানালেন জেলা শাসক।

malda

অভিযোগ, দু'বছর আগেই ভেঙেছিল মূল বাঁধ। আগস্ট মাসের ১১ তারিখ সেচ দফরের তৈরি অস্থায়ী রিং বাঁধও ভেঙে যায়।আর সেই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে আরম্ভ করে মালদহের মানিকচকের ভূতনি এলাকায়।গঙ্গার জলে প্লাবিত হয়েছে ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।

প্রায় এক লক্ষ মানুষ জলবন্দি হয়ে রয়েছেন ২০ দিন ধরে। মালদহ জেলা প্রশাসনের তরফে ১৫ টি ফ্লাড সেন্টার খোলা হয়েছে।সেখানে আশ্রয় নিয়েছেন অনেকে। তবে এখনও বেশির ভাগ মানুষই রয়েছেন তাদের বাড়িতে।

উত্তর চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েত পুরোপুরি বিপর্যস্ত। দক্ষিণ চণ্ডিপুর হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকায় জলমগ্ন। অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। ভুতনি থানা , এলাকার বেশ কিছু স্কুল এমনকী স্বাস্থ্য কেন্দ্রে পর্যন্ত জল ঢুকে গিয়েছে।

বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল বলেন, এটা ম্যানমেড বন্যা। প্রশাসন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিচ্ছে। কিন্তু সেই ত্রাণ লুটপাট করে নিচ্ছে তৃণমূলের লোকেরা।

জেলা সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা বলেন, ব্লক ও জেলা প্রশাসন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠাচ্ছে। কিন্তু ভূতনির তিনটি গ্রাম পঞ্চায়েতের দুটি বিজেপির দখলে এবং একটি তৃণমূলের দখলে রয়েছে। অধিকাংশ মেম্বার তাদের। ত্রাণ নিয়ে দলবাজি করছেন তারা। লুটপাট হয়ে যাচ্ছে ত্রাণ। প্রশাসনের এই বিষয়ে দ্রুত নজর দেওয়া উচিত।

যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।তিনি বলেন, "পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠানো হচ্ছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ বন্টনের ব্যবস্থা করেছি। কোথাও ত্রাণ নিয়ে কোনও অভিযোগ নেই। জল কমলে বাঁধ মেরামতির কাজ করা হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+