Malda Viral Video: ৯ দিন পর মালদহ-কাণ্ডে তৎপর প্রশাসন, ক্লোজ চার পুলিশ আধিকারিক

Malda Viral Video: মালদহ ভিডিও কাণ্ডে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। ক্লোজ করা হল ৪ পুলিশ আধিকারিককে। ঘটনার ৯ দিন পর কড়া ব্যবস্থা পুলিশ সুপারের। তালিকায় দুই সিভিল ভলেন্টিয়ার রয়েছে বলেও জানা গিয়েছে। কিন্তু ব্যবস্থা নিতে কেন এত সময় লাগল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ঘটনায় ইতিমধ্যে জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে প্রশাসনের কাছে। আর এর মধ্যেই মালদহ কাণ্ডে চার পুলিশ আধিকারিককে ক্লোজ করা হল। বামোনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী, পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাস, তদন্ত কারি অফিসার এবং এক এএস আইকে ক্লোসড করা হল।

৯ দিন পর মালদহ-কাণ্ডে তৎপর প্রশাসন

তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। বলে রাখা প্রয়োজন, গত ১৮ জুলাই বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে ব্যাপক মারধর করা হয়। এমনকি জুতোপেটা করা হয় বলেও অভিযোগ। চোর সন্দেহে চলে এই ঘটনা।

আর এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে বাংলায় মহিলাদের অবস্থার কথা তুলে ধরে বিজেপি। এমনকি ঘটনার সঙ্গে মণিপুরের ঘটনার তুলনাও করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ঘটনায় রীতিমত অস্বস্তি পড়ে যায় শাসকদল। যদিও পাল্টা তৃণমূলের বক্তব্য ছিল যে এই ঘটনার সঙ্গে মণিপুরের ঘটনার মিল নেই। চুরির অপরাধে এই ঘটনা স্থানীয় লোকজন ঘটিয়েছে বলে দাবি করা হয় শাসকদলের তরফে।

পরিস্থিতি নিয়ে তৎপর হয় স্থানীয় পুলিশ প্রশাসনও। এই ঘটনা ঘিরে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। কিন্তু এর মধ্যেই নাটকীয় মোড় দেখতে পাওয়া যায়। ঘটনার কয়েকদিন পর নির্যাতিতাদেরই গ্রেফতার করে পুলিশ। নালাগোলা ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয় নির্যাতিতাদের।

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়েই নির্যাতিতাদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ। যা নিয়ে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। কীভাবে পুলিশ এই ঘটনা ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

যদিও এই ঘটনার ৭ দিন পর জামিন পান ২ নির্যাতিতা। জামিন পেতেই পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেন ওই দুই নির্যাতিতা। তাদের দাবি, ঘটনার দিন ফাঁড়ির এলাকাতে তাঁরা যাননি। এমনকি ভাংচুরের বিষয়ে তাঁরা কিছুই জানেন না বলেও জানান। আর এহেন অবস্থায় পুলিশের অস্বস্তি আরও বাড়ে।

যদিও এই ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। ক্লোজ করা হল ৪ পুলিশ আধিকারিককে। ঘটনার ৯ দিন পর পুলিশ প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নিল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+