Malda: দুলাল খুনে চক্রীদের সন্ধানে পুরস্কার ঘোষণা পুলিশের, মুর্শিদাবাদে তৃণমূল নেতার গাড়ি থেকে যুবককে গুলি!

Dulal Sarkar Murder Case: মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনে তিন দিন পার। ৫ জনকে গ্রেফতার করলেও নজরে ২ মূলচক্রী। ইংরেজবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণ রজক ওরফে রোহন ও মহানন্দা পল্লির বাসিন্দা বাবলু যাদবের খোঁজে পুলিশ। ওই দুজনের খোঁজ পেতে ২ লক্ষ টাকা করে পুরস্কার (Reward) ঘোষণা করল মালদহ (Malda) জেলা পুলিশ।

এই ২ অভিযুক্ত গ্রেফতার হলে খুনের মোটিভ (TMC Leader shot dead) থেকে শুরু করে মাথাদের খোঁজ পাওয়া যেতে পারে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২ জানুয়ারি তৃণমূলের জেলা সহ সভাপতি খুনে মূল চক্রী এই কৃষ্ণ ও বাবলু।

police

খুনের নেপথ্যে বড় মাথা ও গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে মৃত তৃণমূল নেতার পরিবার। রাজনৈতিক কারণেই তাঁকে খুন করে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন মৃতের স্ত্রী। সেই চক্রীদের খোঁজেই পুলিশ।

তৃণমূল নেতা খুনের তদন্তে রবিবারই মালদহে ফরেনসিক টিম আসতে পারে। এদিকে যে বাবুল যাদবের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, সেই বাবলু যাদবের স্ত্রী জানান, ঘটনার পর থেকেই বাড়িতে নেই বাবলু। তিনি আরও বলেন, তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। ২ জানুয়ারি বাড়িতে ছিলেন না বাবলু। দুলাল সরকারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু বাবলু জড়িত থাকবে ভাবা যাচ্ছে না।

অপর ওয়ান্টেড চক্রী কৃষ্ণ রজক ওরফে রোহনকেও ভালোই চিনতেন বলে দাবি বাবলু যাদবের স্ত্রীয়ের। খুনের আগের দিন ১ তারিখ রাতে বাড়িতে এসেছিল কৃষ্ণ রজক। ২ জানুয়ারি দুলাল সরকারকে খুনের পর থেকে আর বাড়ি ফেরেননি বাবলু। পুলিশ এব্যাপারে কিছু জিজ্ঞেস করলে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান বাবলু যাদবের স্ত্রী। বলেন, তিনিও চান বাবলুর শাস্তি হোক।

এদিকে মালদাকাণ্ডের মাঝেই মুর্শিদাবাদে (Murshidabad Shootout) চলল গুলি। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুরে। বিসর্জন শোভাযাত্রা থেকে বাড়ি ফেরার পথে যুবককে লক্ষ্য করে তৃণমূল নেতার গাড়ি থেকে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। আহত যুবকের নাম রিন্টু বিশ্বাস। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সূত্রের খবর ওই যুবক ফেরার সময় একই রাস্তা দিয়ে তৃণমূলের এক নেতা যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় পাশ দেওয়া নিয়ে বচসা হয়। সেই বচসা চলাকালীনই তৃণমূলের নেতার গাড়ি থেকে রিন্টুকে লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলি তার বাম দিকের বুকে লাগে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+