Malda: টার্গেট মিস হলে গুলি চালাতে বলা হয়েছিল! তৃণমূল নেতা দুলাল-খুনে বিহারের 'শুটার' গ্রেফতার

Malda Dulal Sarkar Death: মালদহে তৃণমূলের কাউন্সিলর (TMC Councilor) দুলাল সরকার ওরফে বাবলাকে খুনে গ্রেফতার (Arrested) আরও এক জন। বিহার থেকে মালদহ পুলিশের জালে শুটার (Shooter)। জানা গিয়েছে ধৃতের নাম মহম্মদ আসরার।

বিহারের (Bihar) পূর্ণিয়া জেলার বৈসি থানার কানহারিয়া মিনাপুরের বাসিন্দা সে। পূর্ণিয়া থেকেই এদিন বছর বাইশের আসরারকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে দুলাল সরকারকে খুনে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। পুলিশ সূত্রে খবর, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলরকে খুনে ব্যাকআপ শুটার হিসেবে ছিল মহম্মদ আসরার।

সেদিন বাইক চালকের দায়িত্ব সামলেছিল সে। তবে যদি কোনওভাবে শুটাররা টার্গেট মিস করে, তাহলে এই আসরারের উপরই দায়িত্ব ছিল তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

DULAL

দুলাল খুনকাণ্ডে মালদহ জেলা পুলিশের দুটি টিম বিহার ও উত্তরপ্রদেশে গিয়েছে। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় দুলাল সরকারকে। সেসময় নিজের কারখানার দিকে যাচ্ছিলেন দুলাল। পাইপ লাইন মোড়ে গাড়ি থেকে নামতেই চার দুষ্কৃতী তাঁকে ধাওয়া করে।

গাড়ি থেকে নেমেই কারখানার উল্টোদিকের দোকানে ঢুকে পড়েন। দুষ্কৃতীরাও ঢুকে যায় সেখানে। কাউন্সিলরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুলাল খুনে মূল চক্রী হিসেবে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। মালদহ শহর তৃণমূলের সভাপতিকে এরপর দল থেকে বহিষ্কার করা হয়। দুলালকে খুন করতে ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয় বলে জানা যায়। এর আগে বিহারের বাসিন্দা মহম্মদ শামি আখতার, টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ ও অমিত রজক ও স্বপন শর্মাকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল নেতার খুনের তদন্তে সিটও গঠন করেছে পুলিশ।

দুলাল খুনের ১৭ দিনের মাথায় এবার গ্রেফতার বিহারের শুটার মহম্মদ আসরার। অভিযুক্তকে জেরা করে বাকি শুটারদের খোঁজ চালাচ্ছে পুলিশ। শুক্রবারই মালদহে গিয়ে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে দেখা করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মালদহে পুলিশের সঙ্গে বৈঠকও সারেন তিনি। এসপি অফিসে ডেকে চৈতালি সরকারের সঙ্গে কথা বলেন রাজীব কুমার। কথোপকথন সম্পর্কে কিছ না জানালেও পুলিশ সুপারের নেতৃত্বে সুষ্ঠুভাবে তদন্ত চলছে বলে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+