মালদায় উল্টোস্রোত, তৃণমূল থেকে বিজেপিতে ফিরলেন প্রভাবশালী নেতা! ফের পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের

বিধানসভা ভোটের পর থেকে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে বিশেষ করে বিজেপির জনপ্রতিনিধি এবং নেতাদের মধ্যে। তারই উল্টো স্রোত দেখা গেল মালদহে (malda) । কোতয়ালি গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্য তৃণমূল (trinamool congress)

বিধানসভা ভোটের পর থেকে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে বিশেষ করে বিজেপির জনপ্রতিনিধি এবং নেতাদের মধ্যে। তারই উল্টো স্রোত দেখা গেল মালদহে (malda) । কোতয়ালি গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্য তৃণমূল (trinamool congress) ছেড়ে বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ভবিষ্যতে তাঁরা পঞ্চায়েতও দখল করবেন। দলবদলকারী নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

 স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া

স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের ভফয়ে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন কোতয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু ঘোষকে জোর করে তুলে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলের পতাকা ধরানো হয়েছিল। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের এক জায়গায় বন্দি করে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। ২৪ অগাস্ট তৃণমূলের আশ্রয় থেকে বাবলু ঘোষ চলে আসে এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে। বিজেপিতে ফিরে আসার পরে পঞ্চায়েত সদস্যকে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপিতে ফেরার পরে প্রতিক্রিয়া

বিজেপিতে ফেরার পরে প্রতিক্রিয়া

বিজেপিতে ফিরে আসার পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পঞ্চায়েত সদস্য বাবলু ঘোষ বলেছেন, আড়াই বছর হয়ে যাওয়ার পরে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে, তৃণমূলের তরফে চাপ দেওয়া হয়। বিভিন্ন রকমের প্রলোভনও দেওয়া হয়। পরিস্থিতি এমন হয় যে, তাঁকে দলত্যাগ পর্যন্ত করতে হয়। বর্তমানে তিনি তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ফিরলেন বলে জানিয়েছেন বাবলু ঘোষ।

একসময় পঞ্চায়েত বিজেপির দখলে ছিল

একসময় পঞ্চায়েত বিজেপির দখলে ছিল

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পরে মালদহের কোতয়ালি পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। ১০ জন সদস্যের মধ্যে ছয়জিন ছিলেন বিজেপির। বিজেপি বোর্ড গঠন করে। কিন্তু আড়াই বছর হতেই বিজেপির তিন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের দখল চলে যায় তৃণমূলের হাতে। তাঁদেরই একজন বিজেপিতে ফিরে এলেন। জেলা বিজেপির সভাপতি দাবি করেছেন, আরও দুজন ফিরবেন। ফলে আগামী দিনে কোতয়ালি গ্রাম পঞ্চায়েত তারা দখল করবেন। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের তরফে কটাক্ষ করে বলা হয়েছে, বাবলু ঘোষ দলবদলের খেলায় মেতেছেন।

ক্ষমা চেয়ে বিজেপিতে ফিরেছিলেন নির্বাচনে বিজেপির কো-কনভেনর

ক্ষমা চেয়ে বিজেপিতে ফিরেছিলেন নির্বাচনে বিজেপির কো-কনভেনর

১৭ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিজেপির কো-কনভেনর দীপক ঋষি। কিন্তু ১০ দিনের মধ্যে তিনি পুরনো দলে ফিরে গিয়েছিলেন। উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং জেলা বিজেপি সভাপতির উপস্থিতিতে হাত জোড় করে ক্ষমা চেয়ে তিনি বিজেপিতে ফিরে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+