বেসুরো তৃণমূল বিধায়ক অনন্তদেব, মমতার উত্তরবঙ্গ সফরের আগে অস্বস্তি বাড়ালেন ময়নাগুড়ির বিধায়ক

বেসুরো তৃণমূল বিধায়ক অনন্তদেব, মমতার উত্তরবঙ্গ সফরের আগে অস্বস্তি বাড়ালেন ময়নাগুড়ির বিধায়ক

প্রশান্ত কিশোরে প্রবল ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এবার ফের বেসুরো গাইতে শুরু করেছেন উত্তরবঙ্গের আরেক বিধায়ক। শনিবার দলের কোর কমিটির বৈঠকে প্রকাশ্যে প্রশান্ত কিশোরকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অনন্তদেব অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে তৃণমূল বিধায়কের প্রকাশ্যে এই বিরোধিতা অস্বস্তি বা়ড়িয়েছে শাসক দলে।

বেসুরো তৃণমূল বিধায়ক

বেসুরো তৃণমূল বিধায়ক

উত্তরবঙ্গে ফের তালকাটছে তৃণমূলের। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে প্রকাশ্যে প্রশান্ত কিশোরের বিরোধিতায় ক্ষোভ উগরে দিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। দলের কোর কমিটির বৈঠকে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, পিকে টিম নিজের মতো করে কর্মসূচি ঠিক করছেন। আর আমরা তাদের পিছনে চাকরবাকরের মতো ঘুরছি।' মমতার সফরের আগে ময়নাগুড়ির বিধায়কের এই ক্ষোভ শাসক দলে নতুন করে অস্বস্তি বাড়িয়েছে।

 বিজেপিতে মিহির

বিজেপিতে মিহির

এই একই কারণে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলে থাকাকালীন তিনিই প্রথম প্রকাশ্যে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দলের রাশসআর দলনেত্রীর হাতে নেই বলে ফেসবুক পোস্টে লিখেছিলেন তিনি। তার পর দলের বিরুদ্ধে অভিযোগের তির গেঁধে পদ্মগামী হন মিহির। উত্তরকন্যা অভিযানে বিজেপির হয়ে পথে নেমেছিলেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

উত্তরবঙ্গ সফরে মমতা

উত্তরবঙ্গ সফরে মমতা

সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার এবং জলপাইগুড়িতে রাজনৈতিক সভা করার কথা আছে তাঁর। তার আগে ময়নাগুড়ির বিধায়কের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ অস্বস্তি বাড়িয়েছে শাসক দলে। এই নিয়ে উত্তরবঙ্গে একাধিক নেতা মন্ত্রী প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চলেছে। মিহিরের পথে যেতে পারেন একাধিক তৃণমূল বিধায়ক সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।

গুরুং সংকট

গুরুং সংকট

উত্তরবঙ্গে আরেক সংকট তৃণমূলের চাপ বাড়িয়েছে। তিনি বিমল গুরুং। হঠাৎ করে তৃণমূলের শরণে এসেছেন বিমল। এদিকে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছে মমতা সরকার। তারপরে গুরুংকে দলে আশ্রয় দেবেন কিনা এই নিয়ে প্রবল দো-টানায় রয়েছেন মমতা। কারণ ইতিমধ্যেই গুরুংয়ের ফেরা নিয়ে মোর্চার অন্দরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিনয় তামাংরা আর গুরুংকে ফিরিয়ে নিতে চান না। গুরুং পন্থীরা এদিকে পাহাড়ে মিটিং মিছিল শুরু করে দিয়েছে। জানা গিয়েছে উত্তরবঙ্গ সফরে মোর্চার েনতাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+