Maha Ashtami 2023: মহাষ্টমীতে রীতি মেনে কুমারী পুজো করলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা
দুর্গাপুজোর উৎসব আজ মধ্য গগণে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে মহাষ্টমীর পুজো হচ্ছে। পুস্পাঞ্জলি দেওয়ার ভিড়। বেলুড় মঠে প্রতিবারের মতো এই বছরও নিয়ম করে কুমারীপুজো করা হয়। স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পুজোর প্রচলন করেছিলেন।
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনেও সেই প্রথা মেনে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল। প্রথম শ্রেনীর ছাত্রী আরাধ্যাকে কুমারী রূপে পুজো করা হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। গত ৬৮ বছর ধরে দুর্গা পুজো র সঙ্গে কুমারী পুজো হয়ে আসছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে।

মাঝে দুবছর করোনার কারনে বন্ধ থাকলেও। গত বছর থেকে আবার শুরু হয়েছে কুমারী পুজো। বেড়েছে ভক্তের সমাগম। এবারেও সেই রীতি মেনে আরাধ্যাকে দেবী রূপে পুজো করা হয়।জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুজো দেখতে মানুষ ভীড় করে ছিলেন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়ে ছিলো গোটা আশ্রম চত্ত্বর। নিজের মেয়েকে দেবী রুপে পুজো হতে দেখে খুশি আরাধ্যায়র পরিবার।












Click it and Unblock the Notifications