Loksabha Vote 2024: প্রচারের শেষবেলায় বড় চমক! বলিউড তারকাকে নিয়ে রোড শো তৃণমূল প্রার্থীর
দ্বিতীয় দফার ভোটের শেষ প্রচার আজ। তাই উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন কংগ্রেস নেতারা। উত্তরদিনাজপুর কেন্দ্রের প্রার্থী কৃষ্ণকল্যাণী শেষ দিনের প্রচারে চমক দিলেন। বলিউড তারকা আসরানিকে নিয়ে প্রচার করলেন তিনি।
অ্যাটেনশন আজকালকে জেলার ওকে জাইসা নেহিহু", শোলে বইয়ের বিখ্যাত ডায়লগ দিয়ে আজ প্রচার শুরু করেন অভিনেতা আসরানি। দ্বিতীয় দফার শেষ প্রচারের দিন আজ সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রচারে চমক রাখতে তৈরি। সেই রকমই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আসনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আজ বলিউডের খ্যাতনামা হাস্যকৌতুক অভিনেতা আসরানী প্রচারে আসেন।

ডালখোলা শহরে অভিনেতা প্রচার করেন। অভিনেতা আসরানীর সঙ্গে ছিলেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল সহ তৃণমূল নেতৃত্ব। অভিনেতা আসরানি আজ হুট খোলা গাড়িতে চেপে রোড শো করেন ,পাশাপাশি তার সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরাও বাইক নিয়ে রেলি করেন।আসরানি বলেন, বাংলার ছোট থেকে ছোট গ্রামে গেলেও টিএমসির কার্যকর তাদের পাওয়া যায় বাংলার আত্মা গ্রামে থাকে।












Click it and Unblock the Notifications