Lok Sabha Election 2024: চ্যালেঞ্জ বাড়ছে, বদলাচ্ছে সমীকরণ! উত্তরবঙ্গে পা রেখেই গুরুং শরণে রাজু
Lok Sabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন! ভোটের মুখে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পাহাড়ের রাজনীতি। খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন দলেরই বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma)। বদলাচ্ছে সমীকরণ।
এর মধ্যেই দীর্ঘদিন বাদে ফের এক ফ্রেমে দার্জিলিঙের বিদায়ী সাংসদ রাজু বিস্তা রাজু বিস্ত (Raju Bista) এবং গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha)সভাপতি বিমল গুরুং ((Bimal Gurung)। পাহাড়ের রাজনীতিতে যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আজ শনিবার দুপুরে দিল্লি থেকে ফেরেন রাজু। বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি দার্জিলিংয়ের সিংমারিতে পৌঁছে যান। সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি গুরুংয়ের সঙ্গে দেখা করেন দার্জিলিঙের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে আলোচনা হয়।
কিন্তু কী নিয়ে আলোচনা তা এখনও স্পষ্ট নয়। তবে দু'জনের এই সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত পাঁচ বছর দার্জিলিংয়ের সাংসদ হিসেবে কাজ করেছেন রাজু। এবারও তিনি দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন। যা নিয়ে দলের মধ্যেই ক্ষোভ চরমে।
এই অবস্থায় গুরুংয়ের সমর্থন পাবেন কি না, তা নিয়ে একটা সংশয় ছিল। গুরুংরাও বিকল্প প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছিলেন আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে। এরইমধ্যে আচমকাই শুক্রবার দিল্লি যান রাজু বিস্ত। এরপরেই এদিন দিল্লি থেকে বাগডোগরা নেমেই তিনি সরাসরি দার্জিলিংয়ে পৌঁছন। মনে করা হচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে গুরুংয়ের সমর্থন থাকবে বিজেপির প্রতি।
অন্যদিকে প্রচারের ময়দানে নেমে পড়েছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। শনিবার চোপড়া বিধানসভার থানা মাঠে এই পরিচিত সভার আয়োজন করা তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব চোপড়া বিধায়ক হামিদুল, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, গোপাল ভৌমিক সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা।
প্রার্থী গোপাল লামা জানিয়েছেন, তার প্রতিপক্ষ কে রয়েছেন তার জানা নেই। তিনি তার নিজের কাজ করে যাচ্ছেন। এখন পাহাড় আর সমতল এক হয়ে গিয়েছে বলেও দাবি করেন। কোনও সমস্যা নেই বলেও দাবি। ফলে পাহাড় এবং সমতলের মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবে বলে মন্তব্য গোপালের।












Click it and Unblock the Notifications