Lok Sabha election 2024: উত্তরবঙ্গে পা রাখলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী, রাজুকে ঘিরে উচ্ছ্বাস কর্মীদের
প্রার্থী ঘোষণার পর এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন বিজেপি প্রার্থী। রাজু বিস্তকে ঘিরে উৎসবে মাতোয়ারা বিজেপি নেতাকর্মীরা। দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তকে ঘিরে এদিন উন্মাদনায় মেতে ওঠে বিজেপি।
বাগডোগরা বিমানবন্দরে ঢাক ঢোল ও আনন্দ মিছিলের মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানানো হয়। এদিন দলীয় কর্মীদের সংবর্ধনায় উচ্ছাসিত হয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী শিলিগুড়িতে এসে বিজেপির মত রেখেছেন। দার্জিলিং, তরাই-ডুয়ার্সের মানুষের স্থায়ী রাজনৈতিক সমাধান করবে এবং গোর্খাদের মর্যাদা প্রদান করতে যা সংকল্প পত্রে ঘোষণা হয়েছিল তার কাজ হচ্ছে। এই এলাকায় ৫০ হাজার কোটি টাকার কাজ চলছে।

এই এলাকার মানুষের আশা ও দাবি এই ৫ বছরেই হবে। অন্যদিকে কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার নির্দল প্রার্থী হিসেবে ঘোষণাকে কটাক্ষ করে তিনি করে শুভকামনা জানান তিনি। এবারও ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে পায়নি দার্জিলিং। পর পর তিনটি লোকসভা নির্বাচনেই বহিরাগতকে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়া শিবির।
এই নিয়ে রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা রয়েছে। বিজেপির অন্দরেই রাজুবিস্তকে ঘিরে বিদ্রোহ দানা বেঁধেছে। প্রার্থী তালিকা ঘোষণার পরের দিনই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি ঘোষণা করেছেন রাজুর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে লড়বেন তিনি। কারণ বাইরের কোনও প্রার্থী পাহাড়ের মানুষের সমস্যা বুঝবে না।
বিজেপির কাছে তাঁরা পৃথক রাজ্যের দাবি জানিয়ে এসেছে বরাবর। কিন্তু বিজেপি সেই আশ্বাস দিয়ে পর পর তিনবার বাইরে থেকে প্রার্থী করেছে। এবার আর তাঁরা বাইরের কোনও প্রার্থীকে ভোট দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।












Click it and Unblock the Notifications