উত্তরবঙ্গে এগিয়ে বিজেপি, বিধানসভা নির্বাচনে গড় অক্ষত রেখে কোন সম্ভাব্য আসনগুলি শুভেন্দুদের টার্গেট?
Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। ৯০টি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
নিজেদের বিধায়ক থাকলেও কয়েকটি আসনে তৃণমূলের লিড আটকাতে পারেনি গেরুয়া শিবির। আবার ধূপগুড়ি, জলপাইগুড়ির মতো আসনগুলিতে লিড নিয়ে চমকেও দিয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বিধানসভা নির্বাচনের তুলনায় ৭ লক্ষ বেশি ভোট পেয়েছে বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ভোটের হার ১ শতাংশের কাছাকাছি বেড়েছে। বহু আসনে ৪০ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।
ফলে ২ শতাংশ ভোট বাড়ালেই বিজেপি বিধানসভা নির্বাচনের ম্য়াজিক ফিগারে পৌঁছে যাবে বলে মনে করছেন শুভেন্দু। প্রাথমিকভাবে টার্গেট করা হচ্ছে ৫৮টি আসন। ২৯৪ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৮। লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে ৯০টি বিধানসভা ক্ষেত্রে। ফলে প্রয়োজনীয় ৫৮টির মধ্যে বিজেপি উত্তরবঙ্গের কোন আসনগুলি টার্গেট করতে পারে তা একনজরে দেখে নেওয়া যাক:
কোচবিহার লোকসভা কেন্দ্রে নিজেদের দখলে থাকা দুটি বিধানসভা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৪,৭৯৯ ভোটে জিতেছিল বিজেপি। লোকসভা নির্বাচনে সেখানে ৭,৭০৯ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে।
শীতলখুচি আসনে গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল ১৭,৮১৫ ভোটে। লোকসভা নির্বাচনে এই বিধানসভা ক্ষেত্রে ১৬,২৭৬ ভোটে লিড নিয়েছে তৃণমূল। সতর্ক থাকতে হবে নাটাবাড়ি নিয়ে। গত বিধানসভা নির্বাচনে এখানে মিহির গোস্বামী ২৩,৪৪০ ভোটে জিতেছিলেন, সেই ব্যবধান লোকসভা ভোটে নিরিখে কমে ১,১৪৬।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে পড়লেও নাগরাকাটায় বিজেপির বিধায়ক রয়েছেন। তিনি জিতেছিলেন ১৪,৪০২ ভোটে। নাগরাকাটায় তৃণমূল লিড নিয়েছে ৩,৫৪৭ ভোটে। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপিতে গেলেও সেখানে লোকসভা ভোটে লিড পেয়েছে বিজেপি।
বালুরঘাট লোকসভা কেন্দ্রের কুশমণ্ডিতে তৃণমূলের বিধায়ক গত বিধানসভা নির্বাচনে জিতেছিলেন ১২,৫৮৪ ভোটে। লোকসভা ভোটে তৃণমূল এগিয়ে থাকলেও এই বিধানসভা ক্ষেত্রে বিজেপি মার্জিন কমিয়ে আনতে পেরেছে ৪,৫২৩-এ। আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটিকে টার্গেট করবে বিজেপি।
হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবারোর লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন। তিনি বিধানসভা নির্বাচনে জিতেছিলেন ২২,৬৭২ ভোটে। লোকসভা নির্বাচনে তিনি লিড পেয়েছেন ১০,২৫৪ ভোটে। তৃণমূলের এই শক্তিক্ষয়ের মাশুল তুলতে মুখিয়ে থাকবে বিজেপি।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের চাকুলিয়ায় এগিয়ে গিয়েছে কংগ্রেস। বিজেপি তিনে। চাকুলিয়ায় কংগ্রেসের সঙ্গে বিজেপির মার্জিন ৮,০৫১। তৃণমূলের চেয়ে ৬,৮৭৯টি ভোট কম পেয়েছে বিজেপি। চাকুলিয়ায় তৃণমূলের বিধায়ক রয়েছেন। তিনি ৩৩,৮৩৭ ভোটে জিতেছিলেন। ফলে এই আসনটিও ছিনিয়ে নিতে বদ্ধপরিকর থাকবে বিজেপি।
গোয়ালপোখর আসন থেকে জিতে মন্ত্রী হন গোলাম রব্বানি। তিনি ৭৩,৫১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সেই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের লিড লোকসভা ভোটে মাত্র ৬৬৬। দ্বিতীয় স্থানে কংগ্রেস। বিজেপি এখানে পিছিয়ে ৩৫,৬৭০ ভোটে। ফলে এই আসনটিতেও খেলা ঘোরাতে বদ্ধপরিকর থাকবে গেরুয়া শিবির।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications