Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: দলের বিধায়কই প্রার্থী! শুনেই রাজু বললেন, 'ইগো নিয়ে চিন্তা করলে ক্ষতি হবে'

Lok Sabha Election 2024: উত্তরবঙ্গে পা রেখেই কার্শিয়াং'য়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজু বিস্ত। এবারও দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। আর তাতেই সংঘাত চরমে। এরপরেই আজ শনিবার দলেরই প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হয়ে মনোনয়ন দাখিল করলেন বিজেপি বিধায়ক।

যা রীতিমত বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। যদিও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিষ্ণুপ্রসাদ শর্মার কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। যদিও তা কানে তুলতে নারাজ কার্শিয়াং'য়ের বিজেপি বিধায়ক। প্রার্থী হিসাবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে নাম ঘোষণার পর থেকেই ময়দানে নেমেছে রাজু।

Lok Sabha Election

বিশেষ কাজে মাঝে দিল্লি উড়ে যান। আজ বাগডোগরা বিমানবন্দরে নেমেই কার্শিয়াং'য়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তাঁর বিরুদ্ধে নির্দল হয়ে মনোনয়ন দাখিল করেছেন। এই খবর শুনেই বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন রাজু বিস্তা।

তিনি বলেন, কার্শিয়াংয়ের বিধায়কের সাংসদ হওয়ার ইচ্ছে রয়েছে। তবে বিধায়কের পদ তাঁর ছেড়ে দেওয়া উচিত ছিল। তাতে তাঁর প্রতি সহানুভূতি থাকত। বিধায়কও থাকব, আবার সাংসদ হওয়ার জন্য লড়াইও করব এটা ঠিক নয়। নিজের ইগো নিয়ে চিন্তা করলে ক্ষতি হবে বলেও বার্তা বিজেপি নেতার।

শুধু তাই নয়, এদিন তিনি এই কেন্দ্রের পরিস্থিতি নিয়ে বলেন, পাহাড়-তরাই-সমতল ও ডুয়ার্সের স্থিতি ভালো রয়েছে। মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এবং এতে দার্জিলিং লোকসভা কেন্দ্রের গুরুত্ব থাকবে। গতবার যে রেকর্ড অর্জন হয়েছিল সেই রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ড অর্জন হবে বলেও দাবি বিজেপি প্রার্থীর।

অন্যদিকে পাহাড়ের আঞ্চলিক দলগুলির প্রার্থী নিয়েও সংবাদিকরা প্রশ্ন করেন রাজুকে। উত্তরে বলেন প্রধানমন্ত্রী আগে থেকেই এই কথা লালকেল্লা থেকেই বলেছেন। যারা লড়বেন তাদের প্রতি শুভকামনা রইল। বিনয় তামাংকে ধন্যবাদ জানান। বি

মল গুরুং সঙ্গে তার সম্পর্ক ভালো সেই বিষয় নিয়ে মিডিয়াকে জানানোর দরকার নেই বলে মন্তব্য তার। আর তৃণমূলের লাভ নেওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে দেখে মানুষ ভোট দেবে। প্রধানমন্ত্রী যা কাজ করছেন তাতে পাহাড়ের রাজনৈতিক সমস্যার সমাধান হবে হবে বলেও গ্যারেন্টি দেন বিজেপি নেতা। বলে রাখা প্রয়োজন, বহিরাগত নয়, এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে কোনও ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানান বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

তাঁর কথায়, বহিরাগত প্রার্থীরা জিতে চলে যায়। পাহাড়ের মানুষের দাবিকে গুরুত্ব দেয় না। নেতৃত্ব এই দাবি না মানলে নির্দল হয়ে দাঁড়াবেন বলেই জানান বিষ্ণুপ্রসাদ শর্মা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+