Lok Sabha Election 2024: দুবার চেষ্টা করেও ব্যর্থ! দার্জিলিংয়ে না নেমে বিহার গেল অমিত শাহের কপ্টার

Lok Sabha Election 2024: আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা আসনে ভোট। এই ভোট প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে দার্জিলিংয়ের লেবংয়ে সভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য পাহাড়ে নামতেই পারল না কপ্টার। প্রায় চার ঘণ্টা শেষে পাহাড়ে সভা বাতিল করেন শাহ।

তবে রাজু বিস্তের ফোনে পাহাড়ের মানুষের জন্য বার্তা দেন তিনি। দার্জিলিংয়ের সভায় যোগ দিতে শনিবারই অমিত শাহ শিলিগুড়িতে এসে পৌঁছান। রাত্রীবাস করেন শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে। আজ রবিবার হোটেল থেকে বেরিয়ে বাগডোগরা বায়ুসেনা থেকে হেলিকপ্টারে তার লেবংয়ে নামার কথা ছিল তাঁর।

Lok Sabha Election 2024

সেই মতো সকাল থেকে চলছিল জোর প্রস্তুতি। কিন্তু লেবংয়ের আবহাওয়া অনুকুল না থাকায় লেবংয়ে অমিত শাহের সভা ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। সময় যত গড়ায় ততই সভা ঘিরে জটিলতা তৈরি হয়। রাজু বিস্ত জানান, দার্জিলিংয়ের লেবংয়ের আবহাওয়া সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল। কিন্তু পাইলট তাও চেষ্টা করেছিলেন। এমনকি দু'বার নামার চেষ্টার পর অবশেষে অমিত শাহে'র হেলিকপ্টার বিহারের উদ্দেশে ঘুরিয়ে দেওয়া হয় বলে খবর।

রাজু জানান, অমিত শাহ দার্জিলিং আসার জন্য খুব উদগ্রিব ছিলেন। সকাল থেকে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করেছিলেন। এমনকি পাইলটের সঙ্গে তিনি ব্যক্তিগত ভাবে যোগাজগ রেখেছিলেন বলে জানান দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। কিন্তু হেলিকপ্টারের ল্যান্ডিং সম্ভব ছিল না বলে জানান তিনি।

বলে রাখা প্রয়োজন, অমিত শাহের এই সভা ঘিরে সকাল থেকেই পাহাড় সহ সমতলের বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। মঞ্চে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার একাধিক শীর্ষ নেতারা। তাৎপর্যপূর্ণ ভাবে ছিলেন গোর্খা সুপ্রিমো বিমল গুরুং।

এবারের লোকসভা নির্বাচনে ফের একবার পাহাড়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন জানিয়েছেন বিলম গুরুং। মাঝে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। এরপর যদিও দূরত্ব বাড়তে থাকে। শেষমেশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের একবার পাহাড়ের রাজনীতিতে সক্রিয় ভুমিকায় বিমল গুরুং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+