Lok Sabha Election 2024: বাংলায় তৃতীয় দফায় ভোট মালদহ ও মুর্শিদাবাদে, তালিকায় কোন চার আসন?

Lok Sabha Election 2024: অষ্টদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আজই প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ, বিহারের সঙ্গে বাংলায় ভোট হবে সাত দফায়।

তবে ভোটের দফার নিরিখে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবার কিছুটা রদবদল আনা হয়েছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট হবে মালদহ ও মুর্শিদাবাদ জেলার মোট ৪ আসনে।

Lok Sabha Election 2024

২০১৯ সালে ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট হয়েছিল বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে। এবার বালুরঘাট আসনে ভোট হবে দ্বিতীয় দফায়। তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে বাকি চারটি আসনে। একইসঙ্গে এদিনই ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন হবে।

এই চারটি লোকসভা আসনের মধ্যে একটি রয়েছে বিজেপির দখলে, একটি কংগ্রেসের, দুটি লোকসভা কেন্দ্র রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জিততেন প্রণব মুখোপাধ্যায়। সেখানে ২০১৯ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। তিনি এবারও প্রার্থী।

মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুকেই এবারও প্রার্থী করেছে বিজেপি। মালদহ দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃণমূল এই দুই আসনে এনেছে নতুন মুখ, মালদহ উত্তরে প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মালদহ দক্ষিণে শাহনওয়াজ আলি রায়হান। মালদহ দক্ষিণে আবার মুর্শিদাবাদের দুটি বিধানসভা ক্ষেত্র রয়েছে- ফরাক্কা ও সামশেরগঞ্জ।

ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি প্রয়াত হয়েছেন। ফলে সেই শূন্য আসনে উপনির্বাচন হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই। এই চারটি লোকসভা আসনে নোটিফিকেশন জারির দিন ধার্য হয়েছে ১২ এপ্রিল। মনোনয়ন জমার শেষ দিন ১৯ এপ্রিল। স্ক্রুটিনি ২০ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল।

এই আসনগুলিতে লোকসভা নির্বাচন ও একটি বিধানসভায় উপনির্বাচন হবে ৭ মে। ৫৪৩টি আসনের লোকসভার এবং বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে জুনের ৪ তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+