Lok Sabha Election 2024: উত্তর থেকে শুরু বাংলায় লোকসভা নির্বাচন, প্রথম দফায় ভোট কোন তিন আসনে?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবারও হচ্ছে সাত দফায়। ২০১৯ সালের মতো এবারও উত্তরবঙ্গ থেকেই শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবারের সূচিতে অবশ্য কিছুটা রদবদল হয়েছে। সে বিষয়েই এই প্রতিবেদনে আলোকপাত করা যাক।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হয়েছিল কোচবিহার ও আলিপুরদুয়ার আসনে। সেবার দ্বিতীয় দফায় ভোট হয়েছিল জলপাইগুড়ি লোকসভা আসনে। প্রথম দফার ভোট হয়েছিল ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল। এবার অবশ্য উত্তরবঙ্গের তিনটি আসনে ভোট হবে প্রথম দফায়।
কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে ভোট হবে প্রথম দফায়। নোটিফিকেশন জারি হবে ২০ মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ। মনোনয়নের স্ক্রুটিনি হবে ২৮ মার্চ। ৩০ মার্চ অবধি মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। ভোটের ফলাফল প্রকাশ ৪ জুন। ৬ জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই বন্দোবস্ত। উল্লেখ্য, এই তিনটি কেন্দ্রেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি। এবার কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা করলেও জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তৃণমূল অবশ্য রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।












Click it and Unblock the Notifications