Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের কনভয়ে তল্লাশি, জড়ালেন বচসায়! উত্তেজনা

Nisith Pramanik: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রমনিকের এর কনভয়ে তল্লাশি চালাল পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। আজমঙ্গলবার দিনহাটাতে নাকা চেকিং চলছিল পুলিশের। আর সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে। যা নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নিশীথ প্রামাণিক।

এমনকি অমিত শাহের সঙ্গে ডেপুটির সঙ্গে থাকা নিরাপত্তা আধিকারিকরাও দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। শেষমেশ ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বৃদ্ধিকে গাড়ি তল্লাশিত অনুমতি দেওয়া হয় । যদিও দীর্ঘ তল্লাশিতেও কিছু পাওয়া যায়নি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর (Nisith Pramanik) গাড়ি থেকে।

Nisith Pramanik

যদিও এই ঘটনায় বিজেপির তরফে প্রতিহিংসার অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে কমিশনের দ্বারস্থ হবেন বলেও দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের। গত কয়েকদিন আগেই বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তল্লাশি করে আয়কর দফতর। প্রচারে যাওয়ার সময় থামানো হয় কপ্টার এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়।

যা নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। ভোটে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এই বিষয়ে সরব হয়েছেন অভিষেক নিজেও। তাঁর দাবি, তল্লাশিতে কিছুই পায়নি। এরপরেও ট্রায়াল রান করতে দেওয়া হয়নি। যা আইন বিরুদ্ধে বলে দাবি তৃণমূল নেতার। এমনকি এই বিষয়ে আইনের পথে হাঁটারও হুঁশিয়ারি দিয়েছেন।

এই ঘটনায় ইতিমধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এর মধ্যেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রমনিকের এর কনভয়ে তল্লাশি চালাল পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। যা নিয়ে তুঙ্গে রাজ্য-রাজনীতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সভায় যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক। সেই সময় দেওয়ানহাট এলাকায় আটকানো কনভয়।

জানানো হয়, তল্লাশি চালানো হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে তল্লাশিতে চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন নিরাপত্তা আধিকারিকরা। পুলিশও জানিয়ে দেয় তল্লাশি হবেই। এই বিষয়ে কমিশনের গাইডলাইন দেখতে চান কোচবিহারের বিজেপি প্রার্থী। যা নিয়ে তাঁর সঙ্গে কিছুটা বচসা বেঁধে যায় পুলিশ এবং নির্বাচন আধিকারিকদের সঙ্গে । যা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

নিশীথ প্রামাণিক জানান, পুলিশের উপর কোনও ভরসা নেই। নিজেরা কিছু রেখে যে কোনও অভিযোগ করতে পারে। পুরো প্রক্রিয়া ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+