Lok Sabha Election: তৃণমূলের দখলে থাকা সিপিএমের পার্টি অফিস ফেরাব! বামেদের বড় বার্তা নিশীথের
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে জয় পেলে তৃণমূলের দখলে থাকা পার্টি অফিস ফিরিয়ে দেওয়া হবে বামেদের! শুভেন্দু অধিকারীকে পাশে নিয়েই শর্ত দিয়ে বামেদেরকে বড় বার্তা নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। সামনেই লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের একাধিক আসনে ভোট রয়েছে। যা নিয়ে চড়ছে উত্তরের রাজনীতি।
এবার কোচবিহার লোকসভা কেন্দ্র (Lok Sabha Election 2024) থেকে বিজেপির প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক। নাম ঘোষণার পর থেকেই সেখানে মাটি কামড়ে পড়ে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আজ নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারের শীতলকুচিতে নির্বাচনী জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও, বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমত চোর বলে কটাক্ষ করেন। পাশাপাশি দিনহাটার বিধায়ক কথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গুন্ডা বলে কটাক্ষ করেন।
তবে সভা থেকে বাম নেতা-কর্মীদের উদ্দেশ্যে নিশীথের বক্তব্য ঘিরে শুরু হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনে জয় লাভের পরে বামপন্থীদের যে সমস্ত কার্যালয় তৃণমূল দখল করে রেখেছে তা ফিরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে বামপন্থীরা বিজেপির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সেই কার্যালয় দখলমুক্ত করে আপনাদের হাতে তুলে দেব। আর এহেন মন্তব্যকে পাকল্টা কটাক্ষ করেছেন আলিমুদ্দিনের ম্যানেজাররা।
এই প্রসঙ্গে বাম নেতা শমীক লাহিড়ি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উনি (পড়ুন-নিশীথ) পার্টি অফিসগুলিকে ফিরিয়ে কী করতে চান? গরু পাচারের কেন্দ্র করবেন? প্রশ্ন বাম নেতার। অন্যদিকে কেন্দ্রের হাফ প্যান্ট মন্ত্রী হয়েও কেন এতদিন এই কাজ করলেন না তা নিয়ে পালটা প্রশ্ন শাসকদল তৃণমূলের এক নেতার।
অন্যদিকে সন্দেশখালি ইস্যুতে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মায়েদের একজোট হয়ে ভোট বাক্সে এই ঘটনার জবাব দেওয়ার আবেদন করেন তিনি। পাশাপাশি জলপাইগুড়িতে বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাতেই জলপাইগুড়ি ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তা নিয়েও শীতলকুচিতে দাঁড়িয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বলেন, ছবি তুলতেই মাঝরাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকও একই ভাষায় নিশানা করেন তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিনের সভায় শীতলকুচি সহ বিভিন্ন বিধানসভা থেকে প্রচুর বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয়।












Click it and Unblock the Notifications