Lok Sabha Election 2024: তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার আগেই চমক বিধায়কের! তাঁর নাম চূড়ান্ত শুনেই হাততালির ঝড়

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২০টির প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে আসানসোলে প্রার্থী বদল হবে।

তৃণমূল কংগ্রেস এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে এরই মধ্যে তৃণমূলের বিধায়ক জানিয়ে দিলেন, তাঁর নামই ঘোষণা হবে। দলের তরফে সবুজ সঙ্কেতও নাকি এসে গিয়েছে। এতেই শোরগোল পড়ে গিয়েছে।

Lok Sabha Election 2024

কোচবিহারের সিতাই ব্লকের আদাবাড়ি অঞ্চলে পথশ্রী-৩ প্রকল্পের রাস্তা উদ্বোধনে হাজির ছিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান, আসন্ন লোকসভা ভোটে কোচবিহার আসনে তিনিই প্রার্থী হচ্ছেন। যা শুনেই দলীয় নেতা-কর্মী করতালি দিতে থাকেন।

বিধায়ক কর্মীদের উদ্দেশে বলেন, প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায় আছে। দলের সিদ্ধান্ত কার্যকরী করার মূল দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। এই আদাবাড়িতেই আমার জন্ম, কর্মজীবন। ৩১ জানুয়ারি স্কুল থেকে অবসর নিয়েছি। আদাবাড়ির লোকের গর্ব হওয়া উচিত, আমার চোখ দিয়েই রাজ্য পার্টি গোটা কোচবিহার দেখার সিদ্ধান্ত নিয়েছে। খুব সম্ভবত ডিক্লেয়ার হবে।

এরপরই তিনি কিছুটা সামলে নিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত না এটা ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ কিছু আমরা বলব না। তবে শুধু জানি, গোটা কোচবিহার জেলা সিতাইয়ের উপর তাকিয়ে আছে। সিতাই কী বলে, সিতাই কীভাবে চলে এবং সিতাই কী ভাবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সিতাই ৩৪৫০০ ভোটে লিড দিয়েছিল।

বিধায়ক আরও বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সারা কোচবিহার জেলায় মুখ থুবড়ে পড়লেও সিতাই মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। ফলে গোটা জেলা সিতাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। সেই সম্মান আমাদের রক্ষা করতে হবে। উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে আদাবাড়ির মানুষের এটা ১০০ শতাংশ করা উচিত।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পরেশচন্দ্র অধিকারীকে ৫৪,২৩১ ভোটে হারিয়ে সাংসদ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবারও এই আসনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোটে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির দীপককুমার রায়কে ৩৯৬৪ ভোটে হারিয়ে বিধায়ক হন জগদীশ, যিনি নিজেই জানালেন লোকসভায় প্রার্থী হতে চলেছেন। যা কার্যত নজিরবিহীন।

একমাত্র আসানসোল আসনে শত্রুঘ্ন সিনহাকে ফের প্রার্থী করা হবে দলীয় স্তরে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। অনেক আসনে প্রার্থী চূড়ান্ত হলেও কেউ আগেভাগে তা বলছেন না। ফলে মুখ ফস্কে বলে ফেলে জগদীশই ব্যতিক্রমী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+