Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় বাংলায় বিজেপির লড়াই কতটা কঠিন? তৃণমূল কোথায় দাঁড়িয়ে

Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গের ৪২ টি আসনে সাত দফায় নির্বাচন। প্রথম দফায় তিন আসনের পরে আগামী ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় তিন আসনে নির্বাচন হতে চলেছে। এই তিনটি আসন হল দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। উল্লেখ্য যে ২০১৯-এর নির্বাচনে বিজেপি তিনটি আসনেই জিতেছিল। রায়গঞ্জ আসনটি তারা সিপিআইএমের মহঃ সেলিম এবং বালুরঘাট আসনটি তৃণমূলের অর্পিতা ঘোষের থেকে ছিনিয়ে নেয়।

তবে এবারের প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই আলাদা বলেই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই আসনগুলির লড়াইয়ে স্থানীয় ইস্যুগুলি সামনে আসছে।

bjp trinamool congress

দার্জিলিং-এর স্থানীয় ইস্যু

  • দার্জিলিং ছাড়াও তরাইয়ের বেশ কিছুটা অংশ নিয়ে আলাদা গোর্খাল্যান্ড দাবি উঠেছে গত শতাব্দীতে। তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। গত ২০০৯ সাল থেকে এই আসনে বিজেপি জয়ী হয়ে আসছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তা এই কেন্দ্রে চার লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিলেন। বিরোধীদের অভিযোগ ভোটাররা বিজেপিকে সমর্থন দিলেও তারা দার্জিলিং-এর জন্য কিছুই করেনি। বিষয়টি যে প্রভাব ফেলতে পারে তা বুঝতে পেরে অমিত শাহ বলেছেন গোর্খাদের সমস্যা সংবিধান অনুযায়ী সমাধান করা হবে।
  • অন্যদিকে চা-এর উৎপাদন কমেছে দার্জিলিং-এ। অনেক বাগান বন্ধ। এসব কিছু বাদ দিয়েও জলবায়ু পরিবর্তন দার্জিলিং চায়ের জন্য সমস্যা তৈরি করেছে। গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে দার্জিলিং-এর অধীনে সাতটি আসনের মধ্যে দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসিদেওয়া আসন বিজেপি দখল করে। একটি মাত্র আসন চোপড়া দখল করে তৃণমূল। বিজিপিএমের দখলে কালিম্পং আসন।

বালুরঘাট ও রায়গঞ্জের সমস্যা

  • বালুরঘাট ও রায়গঞ্জের সমস্যা হল যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা। বালুরঘাটের বর্তমান সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের এলাকায় রেল নেটওয়ার্কে জোর দিয়েছেন। কিন্তু এই দুই কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবার সমস্যা মেটাতে যা দরকার ছিল ছিল এইমসের জন্য তৃণমূল সরকার জমির ব্যবস্থা করে উঠতে পারেনি বলে অভিযোগ বিরোধীদের।
  • বালুরঘাট কেন্দ্রের মধ্যে থাকা সাতটি বিধানসভা আসনের মধ্যে ইটাহার, কুশমণ্ডি, কুমারগঞ্জ এবং হরিরামপুর তৃণমূলের দখলে রয়েছে। অন্যদিকে বিজেপির দখলে রয়েছে বালুরঘাট, তপন ও গঙ্গারামপুর।
  • রায়গঞ্জ কেন্দ্রের মধ্যে থাকা সাতটি বিধানসভা আসনের মধ্যে ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া তৃণমূলের দখলে রয়েছে। বাকি করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ বিজেপি দখল করেছিল।

কারা প্রতিদ্বন্দ্বিতায় সামিল

  • দার্জিলিং আসনে বিজেপি প্রার্থী করেছে গতবারের জয়ী রাজু বিস্তাকে। অন্যদিকে কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামাকে। এই কেন্দ্রে বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং।
  • বালুরঘাট লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী গতবারের জয়ী সুকান্ত মজুমদার। আর এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত।
  • অন্যদিকে রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী করেছে, ২০২১-এ বিজেপির টিকিটে বিধায়ক হওয়া কৃষ্ণ কল্যাণীকে। বিজেপি এবার গতবারের জয়ী দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতায় পাঠিয়ে প্রার্থী করেছে কার্তিক পালকে। এই কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রামজ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+