Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: বুথের বাইরে বাম কর্মীর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়

Lok Sabha Election 2024: অশান্তির আবহেই চলছে লোকসভা নির্বাচন! তবে ভোট শুরুর আগেই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মৃত্যুর খবরে শোরগোল পড়ে যায়। কোচবিহারের মাথাভাঙায় ডিউটিতে ছিলেন ওই জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মৃত্যু। বুথের বাইরে মর্মান্তিক মৃত্যু সিপিএম কর্মীর। মৃত ওই ব্যক্তির নাম প্রদীপ দাস বলে জানা গিয়েছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Lok Sabha Election 2024

জানা গিয়েছে, ধূপগুড়ির বিনয় শা মোড়ের ১৫/১২৪ নম্বর বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্প (Cpm Camp) তৈরি করা হয়। সেখানেই বসে ছিলেন প্রদীপ দাস। হঠাত করেই অসুস্থ হয়ে পড়েন। বুথে থাকা অন্যান্য কর্মীরাই প্রদীপকে ধরাধরি করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষনে যা হওয়ার সব শেষ! হাসপাতালে চিকিৎসকরা ৫৮ বছরের প্রদীপ দাসকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছাতা নেমে এসেছে পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাম নেতা-কর্মীরা। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। এমনকি কোনও শারীরিক অসুস্থতা ছিল কিনা সে বিষয়টিপ স্পষ্ট নয় এখনও। তবে স্থানীয় সিপিএম নেতা বলেন, প্রদীপ দাস বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কাজ করেছেন। দলের বিভিন্ন কাজ একাই সামলেছেন। এমনকি আজ শুক্রবার সকাল থেকেও দলের কাজ সামলাচ্ছিলেন। হঠাত করে অসুস্থ অনুভব করেন এবং শুয়ে পড়েন অস্থায়ী ক্যাম্পের মধ্যে।

সেই সময় ক্যাম্পে থাকা অন্যান্য বাম কর্মীরা দ্রুত প্রদীপ দাসকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন। স্থানীয় বামনেতা জয়ন্ত মজুমদার বলেন, দীর্ঘদিনের সক্রিয় কর্মী ছিলেন। নীতি মেনে দলের কাজ করত। এমন একটা দিনে প্রদীপ চলে যাবে তা ভাবতে পারিনি বলে দাবি বামনেতার। আরও বলেন, গত কয়েক মাস আগেই দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী এবং ছেলে রয়েছে। দলের তরফে পরিবারের পাশে তাঁরা থাকবেন বলেই জানিয়েছেন জয়ন্ত মজুমদার। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+