Lok Sabha Election 2024: নির্বাচন শেষে শাসকের বিরুদ্ধে অবাধ ছাপ্পার অভিযোগ! ফের উত্তেজনা দিনহাটায়
Lok Sabha Election 2024ঃ আর মাত্র কিছুক্ষণ বাকি ভোট গ্রহণের! ইভিএম বন্দি হবে উত্তরবঙ্গের তিন লোকসভা আসন অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির প্রার্থীদের ভাগ্য। প্রথম পর্বের শেষ পর্যায়ে শাসকদলের বিরুদ্ধে অবাধ ছাপ্পা এবং বুথ জ্যামের অভিযোগ। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা শিলিগুড়িতে। অবস্থান বিক্ষোভে বসলেন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট পর্বের শেষে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় এলাকায় উত্তেজনা ছড়াল। ভোট (Lok Sabha Election 2024) শেষ হওয়ার আগে বুথ জ্যাম এবং ছাপ্পার অভিযোগ আসে। ঘটনার খবর পেয়েই তিলেশ্বরী হাইস্কুলে ছুটে যান বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়।

তাকে দেখতে পেয়েই অভিযোগ জানায় বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, স্থানীয় কাউন্সিলার মুন্না প্রসাদ ও তার অনুগামীরা বুথের ভিতর ঢুকে ভোটারদের প্রভাবিত করছে। পুলিশকে জানালেও কোন পদক্ষেপ করেনি পুলিশ।
এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করে। পালটা জয় বাংলা স্লোগান দেন তৃণমূল নেতা কর্মীরা। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীএকে। বন্ধ করে দেওয়া হয় স্কুলের গেট। এর মধ্যেই এক ভোটারকে হতেনাতে ধরেন বিজেপি কর্মীরা। দেখা যায়, তাঁর দু'হাতে ভোটের দাগ। এই বিষয়ে জেরা করতেই ধাওয়া দেয় সে।
একই ভাবে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে বুথ জ্যামের অভিযোগ ওঠে। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে তাকে পুলিশি বাঁধার মুখে পড়তে হয় ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ককে। এমনকি প্রার্থী নিয়ে তিনি বুথে ঢুকেছেন বলে গ্রেফতারের হুমকিও দেওয়া হয়।
যদিও শেষমেশ কোনও রকমে এলাকা ছেড়ে চলে যান বিধায়ক। তাঁর অভিযোগ, ৩৩ নম্বর ওয়ার্ড মেয়র গৌতম দেবের ওয়ার্ড। ওখানে তিনি হারবেন। আর হারবেন জেনেই বুথ জ্যাম ছাপ্পা হচ্ছিল বলে অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারের চেষ্টা চলছিল বলেও অভিযোগ ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।
যদিও বুথ, জ্যাম অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। গৌতম দেব বলেন, ওই মহিলা (পড়ুন- শিখা চট্টোপাধ্যায়) বুথের স্বাভাবিক ছন্দকে নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে বলে দাবি শিলিগুড়ির মেয়রের।
অন্যদিকে ভোট শেষে দিনহাটাতে নতুন করে উত্তেজনার খবর। বিজেপই ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ। এমনকি মহিলাদেরত মারধরের ঘটনা ঘটে। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications