Lok Sabha Election 2024: লোকসভার মুখে মোদীকে রক্ত দিয়ে চিঠি বিজেপি বিধায়কের! কারণ চমকে দেবে
Lok Sabha Election 2024: একেবারে দোরগোড়ায় ২০২৪ এর লোকসভা নির্বাচন। যে কোনও সময় ভোটের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। চলছে জোর প্রস্তুতি। ইতিমধ্যে বাংলায় এসে প্রচারও শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এবং শনিবার দফায় দফায় সভা করেছেন তিনি। আগামীদিনে আরও কয়েকটি জনসভা রয়েছে।
পালটা ময়দানে তৃণমূলও। উত্তরবঙ্গকে পাখির চোখ করেই ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জোর রাজনৈতিক তরজার মধ্যেই লোকসভা নির্বাচনের ( Lok Sabha Election 2024) আগে ফের পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যার সমাধানের দাবি তোলা হল। সেই সমস্যার সমাধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা।

শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই বিষয়টি সকলের সামনে তুলে ধরলেন নিরজ জিম্বা৷ পাহাড় থেকে তিনবার লোকসভা নির্বাচনে বিজেপি সাংসদ নির্বাচনে সাহায্য করেছেন পাহাড়বাসী। কিন্তু পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয় নি বলে অভিযোগ বিজেপি বিধায়ক।
শুধু তাই নয়, নিরজ জিম্বা এদিন আরও বলেন, কংগ্রেস আমল থেকেই পাহাড়বাসীরা স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানিয়ে আসছে। কিন্তু এখনও পর্যন্ত সেই দাবি কার্যকর হয় নি। তা সত্বেও পাহাড়বাসী তাদের দাবিতে অটল। পাহাড়বাসীদের কথা মাথায় রেখে এবার নিজের রক্ত দিয়ে একই দাবিতে চিঠি লিখলেন বিজেপি সাংসদ নিরজ জিম্বা।
তিনি দাবি করেন চতুর্থ বারের জন্যও প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। আর যদি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান কেউ করতে পারেন তাহলে সেটা প্রধানমন্ত্রীই পারবেন বলেও এদিন মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক।
তাঁর কথায়, এর আগে কেউ কখনও পাহাড় থেকে এভাবে নিজের রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন নি। তিনিই প্রথম এই পদক্ষেপ নিলেন। তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে নিজের রক্ত দিয়ে চিঠি লিখলেন।
যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের মানুষ এবং লাদাখ বাসীর সমস্যার সমাধান করেছেন তা অবশ্যই তাৎপর্যপূর্ণ। সে পথেই গোর্খাবাসীদের সমস্যা সমাধান হবে বলেও এদিন মন্তব্য করেছেন বিজেপির এই বিধায়ক। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। বলে রাখা প্রয়োজন, লোকসভা ভোটের আগে গত কয়েকদিন আগে প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। দার্জিলিং থেকে এবার ভূমিপুত্র কাউকে প্রার্থী করার দাবি জানান তিনি। আর তা না হলে নিজের প্রার্থী হয়ে দাঁড়িয়ে যাবেন বলে সুর চড়িয়েছেন। যা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি। এর মধ্যেই আরও এক বিজেপি বিধায়ক পাহাড় নিয়ে আওয়াজ তুললেন।












Click it and Unblock the Notifications