Lok Sabha Election 2024: ব্যাগ খুলতেই চমক, তাল তাল টাকার বাণ্ডিল! বড় সাফল্য পুলিশের
Lok Sabha Election 2024: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন চলছে। আর এর মধ্যেই লক্ষাধিক টাকা উদ্ধার করল পুলিশ। নির্বাচনের আবহে রাজ্যজুড়ে নাকা তল্লাশি চলছে। প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আর তা চলাকালীন একেবারে নগদ ২৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ।
এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। বিপুল এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। এমনকি নির্বাচনের কাজে লাগানোর জন্য বিপুল টাকা নিয়ে যাচ্ছিল কিনা তাও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে বিপুল টাকা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকা পাচার হতে পারে, রবিবার গোপন সূত্রে পুলিশের কাছে এমনটাই খবর আসে। এমনকি কয়েকজন ব্যক্তি কয়েক লক্ষ টাকা নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে থাকার খবরও পান পুলিশ আধিকারিকরা। আর সেই সূত্র ধরেই ঘোষপুকুর থানার ওসি চিরঞ্জিত ঘোষ সহ পুলিশ কর্মীরা নাকা তল্লাশি শুরু করে। সন্দেহজনক পাঁচ ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাল পুলিশ আধিকারিকরা। তল্লাশিতে পাঁচ যুবকের সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ২৬ লক্ষ টাকা উদ্ধার হয়।
বৈধ কাগজ না থাকায় সে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুরোটাই জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতরা হলেন অনিল ছেত্রী ত্রিবেণীর বাসিন্দা, অশোক দাস, রনক গুরুং , পিন্টু জয়সওয়াল, ভিঞ্চে এক্কা,জাস্টিন টোপ্পো, ঘোষপুকুর এলাকার বাসিন্দা।ধৃতদের আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। বিষয়টি নির্বাচন কমিশনের (Election Commission of India) নজরে রয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, আজ সোমবার বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল, বীরভূম লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রে ভোট হয়। এর মধ্যেই বড় সাফল্য রাজ্য পুলিশের।












Click it and Unblock the Notifications