গ্রেফতার করে গুলি করে মারার হুমকি BJP বিধায়ককে! তদন্তে পুলিশ
বিধায়ক শঙ্কর ঘোষকে খুনের অভিযোগ! গ্রেফতার করে গুলি করে মারার হুমকি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিজেপি বিধায়ককে এমন হুমকি দেওয়া হয়েছে। আর এরপরেই আজ শনিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
এভাবে সোশ্যাল মিডিয়াতে বিজেপি বিধায়ককে হুমকির অভিযোগে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শঙ্কর ঘোষের অভিযোগ, যে অ্যাকাউন্ট থেকে এই হুমকি এসেছে সেই অ্যাকাউন্ট থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন প্রচার করা হয়েছে। একবার নয়, একাধিকবার প্রচার করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার।

এমনকি অ্যাকাউন্ট থেকে করা পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারকেও ট্যাগ করা হয়েছে বলে দাবি। আর সেই অ্যাকাউন্টের তথ্য তুলে ধরেই বিজেপি বিধায়ক একাধিক সংশয় প্রকাশ করেছেন। এমনকি এটি তৃণমূলের দলীয় ভাবে হুমকি কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
তবে এহেন অভিযোগ সামনে আসার পরেই শঙ্কর ঘোষকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ শনিবার থানায় অভিযোগ জানাতে গেলে দেখা যায় তাঁর সঙ্গে দুজন সিআইএসএফ জওয়ান রয়েছেন। যদিও কেন্দ্রীয় নিরাপত্তার জন্যে আবেদন করবেন না বলেই জানিয়েছেন বিজেপি বিধায়ক।
এমনকি এহেন হুমকিতে তিনি আতঙ্কিত নন বলেও জানিয়েছেন তিনি। থানায় অভিযোগ জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শিলিগুড়ির এই বিজেপি বিধায়ক। তাঁর দাবি, আমি সাধারণ মানুষের জন্যে কাজ করি। একটি হুমকি পোস্টে মোটেই আতঙ্কিত নয় বলেও জানিয়েছেন শঙ্কর ঘোষ। রাস্তায় নেবেই মানুষের জন্যে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। তবে বিধায়ককে এভাবে হ্যুমকির ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির দাবি, রাজ্যে কেউ সুরক্ষিত নয়। পুলিশও সুরক্ষিত নয়। আইনশৃঙ্খলার অবস্থা কেমন তা বোঝাই যাচ্ছে বলে দাবি বঙ্গ বিজেপির।এদিন থানায় অভিযোগ করতে এলে সাথে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা। অন্যদিকে বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে বলে জানা গিয়েছে। লিখত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেও খবর।












Click it and Unblock the Notifications