কেন্দ্র-রাজ্য বিরোধিতায় আলিপুরদুয়ারে সাইকেল মিছিলে বামেরা
কেন্দ্র-রাজ্য বিরোধিতায় আলিপুরদুয়ারে সাইকেল মিছিলে বামেরা
রাজ্য ও কেন্দ্র সরকার সমঝোতা করে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। তাই স্বাভাবিক জন জীবনের লক্ষ্যে ষোলো দফা দাবিতে আলিপুরদুয়ারে সাইকেল মিছিল করল বামফ্রন্টের কর্মী ও সমর্থকরা।

জেলা বামফ্রন্ট সূত্রে জানা গিয়েছে, সারা সপ্তাহ ধরে রাজ্য জুড়ে তাদের এই কর্মসুচী চলছে। সেই মতো এদিনও আলিপুরদুয়ারের এই কর্মসূচি পালন করলো বামফ্রন্ট।
তাদের দাবি গুলির মধ্যে অন্যতম হল, একশ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, এসএসসি-র মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগ, লক ডাউন সময়ের বিদ্যুত বিল মকুব করা, পঞ্চায়েতি কাজে দলবাজি বন্ধ করে স্বচ্ছতা আনা, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের আকাশছোঁয়া মুল্য বৃদ্ধি প্রতিরোধ, রেশন দুর্নীতি বন্ধ করা।
এদিন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের তিলের ডাঙ্গা বাজার থেকে ভাটিবাড়ি বাজার হয়ে কার্যীপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই সাইকেল মিছিল হয়। শুধু এখানেই নয় জেলার সর্বত্র মিছিল বের হয়। প্রথমে অবস্থান-বিক্ষোভ শুরু করে ধর্মঘটীরা, কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভের পরে সাইকেল মিছিল কর্মসূচি।












Click it and Unblock the Notifications