North Bengal landslide: প্রবল বৃষ্টিতে ধস পাহাড়ে, বসে গিয়েছে রাস্তা! ভয়ঙ্কর অবস্থায় আটকে বহু মানুষ
North Bengal landslide: ফের ধস নামল বক্সা পাহাড়ে। যার ফলে গ্রামের মধ্যেই আটকে পড়লেন কয়েক হাজার বাসিন্দা। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আর এই সেই প্রবল বৃষ্টির ফলে ইতিমধ্যে পাহাড়ের বিভিন্ন অংশে ধস নামার ঘটনা ঘটেছে।
আর এর মধ্যেই ফের ধস নামল বক্সা ফোর্ট যাওয়ার রাস্তায়। যার ফলে চরম সমস্যার (North Bengal landslide) মধ্যে পড়েছেন সেখানকার মানুষ।

বাসিন্দাদের কথায়, প্রায় ১৫ মিটার সড়ক একেবারে ধসে (North Bengal landslide) গিয়েছে এই ঘটনার ফলে। যার কারণে সমতলের সঙ্গে বক্সা, আদমা, টাসিগাও, লেপচাখা সহ অন্যান্য পাহাড়ি গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। অসুস্থ রোগীদের কীভাবে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন এবং কীভাবেই বা দিনযাপন করবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে বক্সার প্রতিটি গ্রামের বাসিন্দাদের।
শুধু তাই নয় বাসিন্দাদের দাবি, সমতল থেকে পাহাড়ি গ্ৰামে প্রয়োজনীয় রসদ নিয়ে যাতায়াত চলে। কিন্তু ধস নামার (North Bengal landslide) ফলে বর্তমানে সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয় মানুষের। এই অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই অবস্থায় পরিস্থিতি আরও জটিল (North Bengal landslide) হতে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষজনের।
এমনকি মজুত থাকা রসদও ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার শঙ্কা। এই অবস্থায় দ্রুত প্রশাসনের সাহায্যের দাবি বক্সা পাহাড় সংলগ্ন এলাকার মানুষের। এমনকি ত্রাণ দেওয়ারও দাবি উঠতে শুরু করেছে। জানা ঝাচ্ছে, বিষয়টি ((North Bengal landslide) প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে। কঝুব শীঘ্রই রাস্তা যাতে স্বাভাবিক করা যায় তার ব্যবস্থার কথাও বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, পাহাড়ে ধস নতুন কিছু নয়। গত কিয়েকমাসে একাধিকবার ধস নামে ((North Bengal landslide) বিভিন্ন অংশে। দিনের পর দিন ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে বিপরহস্ত হয় যান চলাচল। এমনকি শিলিগুড়ির সঙ্গে সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাও একাধিকবার ঘটেছে। এবারও সেই ঘটনার সাক্ষী উত্তরবঙ্গ।












Click it and Unblock the Notifications