শিলিগুড়ির হাসপাতাল থেকে দুই শিশুকে নিয়ে পালাচ্ছিল মহিলা, কী হল তারপর?
ছেলেধরা সন্দেহে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা দেখা যাচ্ছে। একাধিক জায়গায় গণপিটুনিতে মারা যাওয়ার ঘটনাও দেখা গিয়েছে৷ গতকাল মঙ্গলবার ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা দেখা গিয়েছে দুর্গাপুরে। এবার সত্যিই শিশু চুরির চেষ্টা দেখা গেল। হাতেনাতে ধরা পড়ল এক মহিলা।
কোনও শুনশান জায়গা নয়। প্রচুর মানুষের ভিড়ে থাকা জায়গায় এই শিশু চুরির চেষ্টার ঘটনা হল। সরকারি হাসপাতাল থেকে এই শিশু চুরির চেষ্টা হয়েছে। ঘটনাটি বুধবার হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রকাশ্য দিবালোকে দুটি শিশুকে চুরির চেষ্টা করছিল এক মহিলা। হাতেনাতে ধরে ফেলা হয়। পুলিশের হাতে তুলে দিল জনতা। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। পাঁচ বছরের শিশু কন্যা ও সাত বছরের শিশু পু্ত্র ওই মহিলার। হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য ওই মহিলা যান।
এক সময় ওই মহিলা শৌচালয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করেন। মহিলার পাশেই এক অপরিচিতা বসেছিলেন। বাচ্চা দুটি কোথাও যাতে চোখের আড়ালে না যায়। সেই কথা বলে মা শৌচালয়ে গিয়েছিলেন। তখনই নিজের রূপ ধরলেন ওই অপরিচিতা। শৌচালয় থেকে মহিলা ফেরার আগেই দুই শিশুকে নিয়ে হাসপাতাল ছাড়ার চেষ্টা করে ওই অপরিচিতা।
কিন্তু দুটি শিশুকে নিয়ে পালানোর চেষ্টা সফল হয়নি। এক যুবক বিষয়টি আগে থেকেই দেখছিল৷ ওই মহিলা বাচ্চাদের চুরি করে পালাতে চাইছে। ওই যুবক সন্দেহ করে৷ দৌড়ে গিয়ে ওই মহিলাকে ধরে ফেলা হয়। মহিলার হাত থেকে দুই শিশুকেও উদ্ধার করা হয়।
বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ আসে৷ পরবর্তীতে মহিলাকে কোনওক্রমে জনতার হাত থেকে বাঁচানো হয়। নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে মহিলাটিকে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। বুধবারের দিনেদুপুরে এমনভাবে শিশু চুরির চেষ্টার ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালে আসা রোগীর পরিজনেরা।












Click it and Unblock the Notifications