২৬ শে উত্তরবঙ্গে 'ন্যায় যাত্রা'র সূচনা, বাংলায় কোন পথে হাঁটবেন রাহুল

Bharat Nyay Yatra: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আর সেই নির্বাচনের আগে ফের একবার ময়দানে নামছেন রাহুল গান্ধী। আগামী ১৪ জানুয়ারি থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করছেন তিনি। আর এই যাত্রা ইম্ফল থেকে শুরু হবে, শেষ হবে মুম্বইতে। আর এই যাত্রায় বাংলাতেও আসবেন রাহুল গান্ধী।

সাতটি জেলায় পাঁচদিন ধরে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' (Bharat Nyay Yatra) করবেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বার্তা পেতেই ময়দানে নেমে পড়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা। তবে ভারত ন্যায় যাত্রা কর্মসূচিতে পাহাড়ে যাচ্ছেন না রাহুল গান্ধী। কিন্তু লোকসভা নির্বাচনের আগে শৈল শহর দার্জিলিংয়ে প্রচারে আসবেন রাহুল গান্ধী। এমনটাই জানিয়েছেন বিনয় তামাং।

Bharat Jodo Naya Yatra

এমনকি প্রিয়াঙ্কা গান্ধীরও পাহাড়ে আসার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য কংগ্রেস দলে যু্ক্ত হওয়া প্রদেশ কংগ্রেস সম্পাদক বিনয় তামাং।

যদিও বৈঠকের আগে শিলিগুড়ির একটি হোটেলে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা(Bharat Nyay Yatra) নিয়ে একটি সাংগঠনিক বৈঠক হয়৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সম্পাদক ভিপি সিং, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার, বিনয় তামাং, সুজয় ঘটক সহ অন্যান্যরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা'র (Bharat Jodo Nyay Yatra) পর পূর্ব থেকে পশ্চিমে 'ভারত ন্যায় যাত্রা'র কর্মসূচি গ্রহণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

২৬ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে সেই ন্যায় যাত্রার (Bharat Nyay Yatra) সুচনা করবেন রাহুল গান্ধী। অসমের ধুবড়ি থেকে যাত্রা শুরু হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করবে। ২৭ ফেব্রুয়ারি ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফুলবাড়ি পৌঁছবে যাত্রা৷ এরপর নৌকাঘাটে রাত্রীযাপন করার কথা রয়েছে রাহুল গান্ধীর৷

পরের দিন বাগডোগরা, নকশালবাড়ি হয়ে ইসলামপুর, চোপড়া হয়ে উত্তর দিনাজপুর যাবেন। বিনয় তামাং বলেন, দার্জিলিং পাহাড়ে এই যাত্রা না গেলেও দার্জিলিং পাহাড়ের পাদদেশ স্পর্শ করে ন্যায় যাত্রাটি যাবে।

তবে তিনি এক প্রকার নিশ্চিত হয়ে জানান, লোকসভা নির্বাচন উপলক্ষ্যে দার্জিলিং পাহাড়ে অবশ্যই রাহুল গান্ধী সভা করবেন। যদি একান্তই রাহুল গান্ধী আসতে না পারেন তাহলে অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী আসবেন বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ অর্থাৎ কংগ্রেসের গড় মুরশিদবাদেও 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' করতে পারেন রাহুল গান্ধী। মোট ৫২৮ কিলোমিটার পথ বাংলায় হাঁটবেন তিনি। লোকসভার আগে রাহুলের এহেন কর্মসুচি বাংলার নেতা -কর্মীদের চাঙ্গা করবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+