ডিসেম্বরে খেলা হবে! কেন্দ্র শাসিত অঞ্চল হবে, মালদহ আদালতে বিস্ফোরক দাবি কেএলও নেতা মালখান সিংয়ের

ডিসেম্বরে খেলা হবে! কেন্দ্র শাসিত অঞ্চল হবে, মালদহ আদালতে বিস্ফোরক দাবি কেএলও নেতা মালখান সিংয়ের

এবার ডিসেম্বর ডেডলাইনের কথা কেএলও নেতা মালখান সিংয়ের মুখে। মালদহ আদালতে মালখান সিং দাবি করেছেন ডিসেম্বরেই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। গত কয়েক মাস ধরে ডিসেম্বর মাস নিয়ে তরজা চলছে রাজনৈতিম মহলে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতারা বারবারই মমতা সরকারের পতনের ডেডলাইন ডিসেম্বর বলে দাবি করেছেন। শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন ডিসেম্বর মাসের আগে আর সরকার চালাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেএলও নেতা মালখান সিংয়ের মুখেও শোনা গেল সেই কথা।

 ডিসেম্বর ডেডলাইন

ডিসেম্বর ডেডলাইন

ডিসেম্বর মাস ক্রমশ বঙ্গের রাজ্যরাজনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি ডিসেম্বর মাস আসতে। শুভেন্দুর সুরেই এবার ডিসেম্বর মাস ডেডলাইন করে নয়া হুঁশিয়ারি কেএলও নেতা মালখান সিংয়ের। জঙ্গিনেতাকে গ্রেফতার করা হয়েছে চলতি মাসেই। মঙ্গলবার তাঁকে মালদহ আদালতে পেশ করা হয়। সেখানেই কেএলও নেতা দাবি করেছেন ডিসেম্বরেই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হবে। ফের উস্কে দিয়েছেন উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি।

শুভেন্দুর ডিসেম্বর হুঁশিয়ারি

শুভেন্দুর ডিসেম্বর হুঁশিয়ারি

শুভেন্দু অধিকারী আগে থেকেই ডিসেম্বর মাসের ডেডলাইন দিয়েছেন। তিনি বলেছিলেন ডিসেম্বর মাসের পর আর সরকার চালাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এমনই পরিস্থিতি নাকি তৈরি হবে। তার পরেআ আবার আজ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলে দেব একথা আমরা বলিনি। তবে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসেম্বরের কথা শোনা গিয়েছিল।

বাংলা ভাঙার চক্রান্ত

বাংলা ভাঙার চক্রান্ত

বাংলা ভাঙার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। একুশের ভোটের পর থেকেই বিজেপি সাংসদ জন বার্লা সহ একাধিক বিজেপি নেতা পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন উত্তরবঙ্গের কোনও উন্নয়ন করছে না মমতা সরকার। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য না করলে উন্নয়ন হবে না বলেই দাবি করেছেন উত্তরবঙ্গের বিজেপি নেতারা। এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ফের তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি।

কেএলও নেতার হুমকি

কেএলও নেতার হুমকি

কয়েকদিন আগে কেএলও শীর্ষ নেতাও পথক রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ডিসেম্বর মাসের মধ্যে পৃথক রাজ্য করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গিয়ে অভিযোদ করেছিলেন বাংলাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। বাংলা এক ছিল একই থাকবে। কারোর চক্রান্তে পা দেবেন না বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+