Lok Sabha Election 2024: খগেন মুর্মুকে প্রচারে বাধা! বিজেপি বলল, দলদাসের ভূমিকায় বাংলার পুলিশ
Lok Sabha Election 2024: পঞ্চায়েতের ছবি লোকসভা নির্বাচনেও ভেসে উঠল! সকাল থেকে দফায় দফায় একাধিক ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। এদিন কোচবিহার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও নির্বাচন হয়। কিন্তু সবথেকে বেশি অভিযোগ কোচবিহার থেকেই এসেছে।
যা নিয়ে জোর তরজা। আর এর মধ্যেই উত্তেজনা মালদা উত্তর লোকসভা কেন্দ্রে (Malda Uttar Lok Sabha constituency)। বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে (Khagen Murmu) ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের তির পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে। আর তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে। ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ। সেই মতো আজ শুক্রবার ভোট প্রচারে বের হন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এদিন হবিবপুর বিধানসভা এলাকায় নির্বাচনী (Lok Sabha Election 2024) প্রচারে যান। আর সেখানেই পুলিশ খগেন মুর্মুকে আটকায় বলে অভিযোগ। আর তা নিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা-কর্মীরা।
পুলিশের অভিযোগ, পারমিশন ছাড়া বাইক র্যালি করা হচ্ছে। মানা হচ্ছে না নির্বাচন কমিশনের নিয়ম। যদিও বিজেপির দাবি, একাধিকবার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। কিন্ত্য এরপরেও অনুমতি দেওয়া হচ্ছে না। তৃণমুলের হয়ে পুলিশ কাজ করছে বলেও অভিযোগ। আর এই দাবিতে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ নেতা-কর্মীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলে।
বিক্ষোভে শামিল হন খোদ বিজেপি প্রার্থী খগেন মুরমু। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী জানান, পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। পক্ষপাতিত্ব করছে। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে।












Click it and Unblock the Notifications