Kartik Maharaj: ‘ইসলাম শাসন করবেন, অথচ বিজ্ঞানের আবিষ্কারের কথা বললেন না,’ ফিরহাদকে নিশানা কার্তিক মহারাজের
Kartik Maharaj on Firhad Hakim: সংখ্যালঘু-সংখ্যাগুরু নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে এবার পাল্টা কটাক্ষ কার্তিক মহারাজের। বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার ও অস্থিরতার মাঝেই শিলিগুড়ির (Siliguri) কুরুক্ষেত্র ময়দানে সনাতনী সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এদিন সেখান থেকেই ফিরহাদ হাকিমকে নিশানা কার্তিক মহারাজের।
এদিন কার্তিক মহারাজ বলেন, "ফিরহাদ বলেছেন সংখ্যালঘুরা দেশে একদিন সংখ্যাগুরু হবে। ইসলাম শাসন করবেন। কিন্তু তিনি বললেন না, সংখ্যালঘুরা (Minorities) শিক্ষিত হয়ে বিজ্ঞানের আবিস্কার করে ভারতে প্রথম স্থান অধিকার করব। হুঙ্কার ফিরহাদ হাকিম, হুঙ্কার হুমায়ুন কবীরের। দাউ দাউ করে প্রমাণ করে দিন আমরা হিন্দু। আমরা এখনও মরিনি।"

শনিবার ফিরহাদ হাকিমের মন্তব্যকে হাতিয়ার করে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ইস্যুতে সুর চড়িয়েছিল বিজেপি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সেই বক্তব্যের অংশটুকুর ভিডিও পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। ফিরহাদকে বলতে শোনা যায়, "আমি এমন একটি সম্প্রদায় থেকে, যারা বাংলাতে তো ৩৩ শতাংশ। কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ। আমাদের তাই সংখ্যালঘু বলা হয়।"
এরপর ফিরহাদ আরও বলেন, "কিন্তু আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি ভাবি, যদি আল্লার আমাদের উপর করুণা হয়, তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।" ফিরহাদের এই মন্তব্যকে ঘিরেই শোরগোল পড়ে যায়।
প্রসঙ্গত, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে গীতা মঞ্চে ভগবত গীতাকে প্রবেশ করানো হয়। এদিন সারা ভারত থেকে প্রায় ১১০০ জন বিশিষ্ট সাধুসন্ত আমন্ত্রিত ছিলেন। গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হয়। গীতা পাঠের শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কাওয়াখালি ময়দানেই থাকার জন্য তাঁবু করা হয়। এছাড়াও ৫০টি টয়লেটের ব্যবস্থা করা হয়।
কাওয়াখালির মাঠে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, রাজু বিস্তা, বিধায়ক শংকর ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ, অর্জুন সিং-সহ উত্তরবঙ্গের বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, "পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে।" নিপীড়িত হিন্দুদের পাশে থাকারও বার্তা দেন সুকান্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications