Kanchenjunga Express: মমতা আসার আগেই হাসপাতাল ছাড়লেন রেলমন্ত্রী! মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Kanchenjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় রেলমন্ত্রক এড়াতে যে পারে না। উত্তরবঙ্গে দাঁড়িয়ে তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে কলকাতা থেকে বিমানে বাগডোগরা এসে পৌঁছন তিনি। সেখান থেকে সোজা চলে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্তমানে সে হাসপাতালে বহু মানুষ চিকিৎসাধীন। তাদের সঙ্গে দেখা করেন এবং কথাও বলেন চিকিৎসকদের সঙ্গে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি নটার দিকে দুর্ঘটনার (Kanchenjunga Express Accident) খবর পাই।

আমরা খবর পাওয়ার পরই অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী দল পাঠিয়েছি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।। কৃষ্ণনগর বর্ধমান পাথরপ্রতিমার বেশ কয়েকজন যাত্রী রয়েছেন। তিনি জানান, একজন বাদে বাকি আহতরা স্থিতিশীল রয়েছেন।
এরপরই তিনি রেল মন্ত্রকের (Kanchenjunga Express Accident) কড়া সমালোচনা করেন, তিনি (West Bengal CM) বলেন, কখনো কখনো না জানিয়ে ট্রেন বাতিল করা হয়। বন্দে ভারতের নামে পাবলিসিটি হয়। রাজধানীর পরে তো সবথেকে দ্রুতগামী বন্দে ভারত ছিল। সেই সমস্ত দুরন্ত-রাজধানী ট্রেনগুলি কোথায়? তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি আরো বলেন এখন যাত্রী সাচ্ছন্দের কথা মাথায় রাখা হয় না। কেন্দ্র সরকারের চূড়ান্ত গাফিলতি। কি করছে রেলমন্ত্রক তা জানি না বলেও তোপ দাগেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এদিন আরও দুর্ঘটনাস্থলে যাননি। তবে জানিয়েছেন, সেখানে উদ্ধারকাজ শেষ হয়ে গিয়েছে।
উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। বলে রাখা প্রয়োজন, ঘটনার (Kanchenjunga Express Accident) পরেই বিমানে বাগডোগরা এসে পৌঁছন তিনি। সেখান থেকে প্রথমে সড়ক পথে এরপর বাইকে করে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখেন।
এরপরেই উত্তরবঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের সঙ্গে দেখা করতে যান অশ্বিনী বৈষ্ণব। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। তবে তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হল না কেন্দ্রীয় রেলমন্ত্রী। তবে তিনি জানিয়েছেন, এই সময় রাজনীতি করা ঠিক নয়। অন্যদিকে পূর্ব রেল জানিয়েছে, বিকেল ৫টা ৪০ মিনিটে আপ লাইন অর্থাৎ জলপাইগুড়িগামী লাইনে পরিষেবা শুরু হয়েছে। খুব শীঘ্রই ডাউনলাইনেও ট্রেন চলবে বলে জানানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications