Kanchenjunga Express Accident: রেল দুর্ঘটনার পরিস্থিতির দিকে নজর মোদীর, ক্ষতিপূরণ ঘোষণা
Kanchenjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়েছে রেলের পরিকাঠামো। রেল দুর্ঘটনা কেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, উঠছে সেই প্রশ্ন।
রাঙাপানিতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মেরেছে একটি মালগাড়ি। অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অনেকে আহত। মৃতের সংখ্যা বাড়তেও পারে।

আজ সকালে এই রেল দুর্ঘটনার পর পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ঘটনাস্থলে পৌঁছেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিছুক্ষণের মধ্যে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে যাবেন ঘটনাস্থলে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনার বিষয়ে যাবতীয় খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। নিহতদের প্রত্যেকের পরিজনকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
PM @narendramodi has announced that an ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased in the railway mishap in West Bengal. The injured would be given Rs. 50,000. https://t.co/2zsG6XJsGx
— PMO India (@PMOIndia) June 17, 2024
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা দুঃখজনক। যাঁরা প্রিয়জনদের হারালেন তাঁদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আধিকারিকদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে অবগত হলাম। উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজন ও আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও প্রধানমন্ত্রীর দফতরের এক্স হ্যান্ডল থেকে জানানো হয়েছে। আজ সকালের রেল দুর্ঘটনা উস্কে দিয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। রেলের তরফে জানানো হয়েছে, মালগাড়িটি সিগন্যাল না মেনেই গিয়ে ধাক্কা মেরেছে সামনের এক্সপ্রেসে।
কী কারণে এই দুর্ঘটনা তার তদন্ত করবে রেল। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রেল মন্ত্রককে তুলোধনা করা শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ উদাসীন এমন অভিযোগ এনে রেলমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে। দুর্ঘটনায় মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। এক্সপ্রেসের পিছনে পার্সেল ও লাগেজ ভ্যান থাকায় হতাহতের সংখ্যা তুলনায় কম। না হলে আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারতো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ট্রেনে এখনও কেন পুরানো বগি ব্যবহার করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, শিলিগুড়ির অদূরে দুর্ঘটনা কবলিত শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ১০ টি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে। সেই সাথে আজ বিকেল থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications