কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, উত্তরবঙ্গে আটকে যাত্রীরা কীভাবে ফিরবেন?

দক্ষিণবঙ্গের গরম সহ্য করতে না পেরে পাহাড়ে গিয়েছিলেন পর্যটকরা। প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং, শিলিগুড়ি থেকে ফিরছেন তারা। সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। তারপরেই মাথায় হাত অসংখ্য পর্যটকের।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালবাহী ট্রেন ধাক্কা মেরেছে। মালগাড়ির ইঞ্জিনের উপরে কাঞ্চনজঙ্ঘার কামরা উঠে গিয়েছে। শেষ পাওয়া খবরে ১৫ জন মারা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে। এই আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল পরিষেবা এই পথে বন্ধ রয়েছে।

Train

এই রেলপথ উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যতম যোগাযোগের মাধ্যম। মালদহ পেরোলে পরেই অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ হয়ে ওঠে এটি। দুর্ঘটনার পর এই রেলপথ এখন বন্ধ রাখা হয়েছে। কলকাতা, শিয়ালদহ, হাওড়া স্টেশনে ট্রেন সঠিক সময়ে ছাড়ায় অনিশ্চয়তা রয়েছে। উত্তরবঙ্গে বহু স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বহু মেল ও এক্সপ্রেস ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এই অবস্থায় হাজার হাজার পর্যটক, সাধারণ মানুষ দুর্ভাবনায় পড়েছেন। কারণ, রেললাইন আপাতত বন্ধ। ট্রেন পরিষেবা কখন থেকে স্বাভাবিক হবে? সেই ছবিও পরিষ্কার নয়। পাহাড়ে আবহাওয়া খারাপ। সেই কারণে বাড়িতে পৌঁছানোর জন্য বহু পর্যটক মুখিয়ে আছেন। এনজেপি সহ একাধিক রেল স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে আবার সড়কপথে যাওয়ার জন্য চেষ্টা শুরু করেছেন।

সড়কপথে ফেরার জন্য বাস বুকিং শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি বাস পরিবহণ গুমটিগুলিতে খোঁজখবর নিচ্ছেন পর্যটকরা। সেখানেও পর্যটকদের টিকিট কাটার লাইন। দুর্ঘটনার কারণে সড়কপথে যাত্রীদের চাপ তৈরি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আসন পাওয়া যাচ্ছে না। কখন বাস পাওয়া যাবে? তাই নিয়েও যথেষ্ট ভাবনার অবকাশ রয়েছে।

বেসরকারি বাসের টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে সুযোগ বুঝে। এই কথাও শোনা যাচ্ছে। তেনজিং নোরগের বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি - কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা রাতে চালু থাকবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বার্তা দিয়েছেন সকালেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+