কালিয়াগঞ্জের ঘটনায় জনস্বার্থ মামলা হাইকোর্টে, জেলা প্রশাসনের সঙ্গে কথা কানুনগোর
কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে আতও উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ওদিকে কালিয়াগঞ্জের জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো।
আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস জনস্বার্থ মামলা দায়েরের জন্য অনুমতি চেয়েছিলেন হাইকোর্টে। কালিয়াগঞ্জে নির্যাতিতার পরিবার ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের আবেদন জানানো হয়েছিল। হাইকোর্ট সেই আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

মামলাকারীর পক্ষ থেকে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। প্রথমে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েও মামলাকারী আইনজীবী নাবালিকার পরিবারপকে নিরাপত্তা প্রদান এবং ১ কোটি টাকা আর্থিক সাহায্যের দাবি জািনয়েছে মামলায়। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন করা হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে বিজেপির তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। এবং সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করা হবে বলে জানিয়েছিল বিজেপি। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা এবং আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে মামলায়।

এদিকে গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পরে আজ কালিয়াগঞ্জে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্ক কানুনগো। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো কথা বলছেন জেলা প্রশাসনের আধিকারীকদের সঙ্গে। গতকালই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তিনি অভিযোগ করেছিলেন নির্যাতিতার পরিবারের অভিযোগই নেয়নি পুলিশ।

সোমবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলেন প্রিয়ঙ্ক কানুনগো। সেই সঙ্গে দেখা করেন, উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল, রায়গঞ্জের এসডিও কিংশুক মাইতির সঙ্গেও। মামলার তদন্তকারী অফিসার ইটাহারের এসডিপিও-র সঙ্গেও কথা বলেন তিনি।
গতকাল থেকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তুমুল বিবাদ তৈরি হয়েছিল। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে তুমুল বিরোধিতা তৈরি হয়েছিল। সরাসরি জাতীয় শিশু সরক্ষা কমিশনের চেয়ারম্যানকে নিশানা করা হয়েছে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে নিশানা করে বলা হয়েছে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। রাজ্যকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications