Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনা, গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার

নতুন করে উত্তেজনা কালিয়াগঞ্জে। গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মণ। গতরাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। গতকাল রাতে পুলিশ পঞ্চায়েত সদস্য বিষ্ণু মণ্ডলের বাড়িতে তাঁকে গ্রেফতার করতে যায়।

সেসময় বাধা দিয়েছিলেন মৃত্যুঞ্জয় মণ্ডল। তাতে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পুলিশ গুলি চালায়। তাতেই মৃত্যুঞ্জয় মণ্ডলের মত্যু হয় বলে জানা গিয়েছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে।

কালিয়াগঞ্জে উত্তেজনা

গত পরশু কালিয়াগঞ্জ উত্তপ্ত হয়ে উঠেছিল। পুলিশের উপর হামলা চালায় রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ। জ্বালিয়ে দেওয়া হয় গোটা কালিয়াগঞ্জ থানা। সেই সঙ্গে পু়ড়ে খাক হয়ে যায় কালিয়াগঞ্জ থানার সামনে থাকা সারিসারি বাইক। পুলিশকে বেধড়ক মারধর করার ভিডিও প্রকাশ্যে এসেছে।

কালিয়াগঞ্জে পুলিশের উপরে হামলা

তারপরেই কালিয়াগঞ্জের ৫টি ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যাঁরা থানায় আগুন দেওয়া এবং পুলিশকে মারধরের ঘটনায় যুক্ত তাঁদের কাউকে রেয়াত করা হবে না। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি।

তারপরেই গতকাল রাতে পুলিশ খবর পায় সেদিনের ঘটনায় জড়িত কয়েকজন রয়েছেন কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রামে। সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে রাতে হানা দেয় পুলিশ। বিষ্ণু বর্মনকে না পেয়ে তাঁর
মেয়ে জামাইকে তুলে নিয়ে আসার চেষ্টা করে পুলিশ সেসময় বাধা দেয় বিষ্ণু মণ্ডলের খুরতোতো ভাই মৃত্যুঞ্জয় মণ্ডল। বাধা পেয়ে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ।

পরিবারের লোকেরা অভিযোগ করেছেন পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয় মণ্ডলের। গতকাল রাতেই তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটমার পর থেকে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে।
গতকাল কালিয়াগঞ্জের পরিস্থিতি সামাল দিতে পুলিশের ব্যর্থতা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিলেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে রাজ্য পুলিশের ডিজিকে এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিলেন তিনি। এত বড় আকারের বিক্ষোভ হতে পারে তা আগে থেকে গোয়েন্দাদের কাছে খবর ছিল না কেন প্রশ্ন করেন তিনি। সেই সঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা করে তিনি বলেন পুলিশ কী হাতে বালা পরে বসেছিল। তারপরেই তিনি পুলিশের ভূমিকার নিন্দা করেন। তিনি বলেছেন ওভাবে কিশোরীর দেহ নিয়ে যাওয়া ঠিক হয়নি। তবে পুলিশকে মারধর এবং থানায় আগুন ধরানোর ঘটনার নিন্দা করে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+