নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ! ময়নাতদন্তে উঠে এল মৃত্যুর 'আসল' তথ্য
দুপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির পরে শনিবার রাতে থমথমে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। পুলিশের হাতে এসে পৌঁছেছে আদিবাসী নাবালিকার পোস্ট মর্টেমের প্রাথমিক রিপোর্ট। সেখানে বলা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল ওই নাবালিকার। তার শরীরে কোনও রকমের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই সূত্রের খবর।
শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার দেহ পাওয়ার পরে উত্তেজনা ছড়ায়। শনিবার ধর্ষণের পরে হত্যার অভিযোগ করে দোষীদের শাস্তির দাবি করে হওয়া বিক্ষোভ থেকে এলাকা জুড়ে হিংসা ছড়িয়ে পড়ে।

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিন সদস্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। তাঁরা ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন। প্রক্রিয়া চলায় সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা গিয়েছে। শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার আরও জানিয়েছেন নাবালিকার শরীতেত আঘাতের বড় কোনও চিহ্ন পাওয়া যায়নি। রাস্তা দিয়ে পুলিশ কর্মীরা এই নাবালিকার মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছেন, এই ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয়দের অনুরোধ করা হয়েছিস, যেন পুলিশকে দেহ নিয়ে যেতে অনুমতি দেওয়া হয়।

পুলিশ সুপার বলেছেন বেশ কয়েকবার স্থানীয়দের অনুরোধ করার পরেও পুলিশ বাধার সম্মুখীন হয়। যা নিয়ে পুলিশকে মৃদু বলপ্রয়োগও করতে হয়। তবে এব্যাপারে তদন্তে যদি কিছু পাওয়া যায়, তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা ওই আদিবাসী নাবালিকা বৃহস্পতিবার সন্ধেয় টিউশন পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছিল। কিন্তু সে আর ফিরে আসেনি। প্রতিবেশী এবং আত্মীয়রা ব্যাপক খোঁজার পরেও রাত পর্যন্ত তার কোনও খোঁজ পায়নি।
পরিবারের অভিযোগ ওই নাবালিকাকে ধর্ষণের পরে খুন করা হয়েছে। এই ধর্ষণ ও হত্যার অভিযোগে দুজনকে গ্রেপতার করা হয়েছে বলেও খবর জেলা পুলিশ সূত্রে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications