kali puja 2024: ৪২ ফুট উঁচু মালদহের বুলবুলচণ্ডী কালী, মেলা চলে ১৩ দিন ধরে
দীপান্বিতা অমাবস্যায় পুজোর প্রস্তুতি তুঙ্গে। আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠেছেন সাধারণ মানুষ। আর মালদহের হবিবপুরে উত্তেজনা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেশি। তার অন্যতম কারণ বুলবুলচণ্ডী কালী।
উত্তরবঙ্গের বৃহত্তম কালীপুজো মানে বুলবুলচণ্ডী কালী। উচ্চতার জন্য এই কালী মূর্তি নজর কাড়ে। এই কালীর উচ্চতা প্রায় ৪২ ফুট। এই বুলবুলচণ্ডী কালীপুজোকে ঘিরে উৎসবের আবহ হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে।

আজ নির্দিষ্ট সময়ে পুজো শুরু হতে চলেছে। বিশাল মাঠে আয়োজন হয় মেলার। আগামী কাল থেকে ১৩ দিন ধরে চলবে মেলা। প্রতি বারের মতো এই বছরও পুজোর প্রস্তুতিকে কেন্দ্র করে সাজো সাজো রব। সন্ধ্যা হতেই পুজো শুরু হবে মা কালীর।
মালদহ জেলার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোগুলোর মধ্যে একটি বুলবুলচণ্ডী বাজার সর্ববজনীন কালীপুজো। জেলার মধ্যে তো বটেই সারা উত্তরবঙ্গের মধ্যে এত বড় কালীপ্রতিমা খুব কম হয়। বিশালকার এই কালী দক্ষিণাকালী নামেই পরিচিত।
স্থানীয়দের কথায় বুলবুলচণ্ডীর পাঁচজন যুবক এই কালীপুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই ধুমধাম করে এই পুজো হয়ে আসছে। এই পুজো এখন সর্ববজনীন। পুজোর পর থেকেই তারা সিদ্ধান্ত নেন প্রতি বছর দেবী প্রতিমার উচ্চতা এক হাত করে বাড়বে। সেই মতো এখন প্রতিমার উচ্চতা ৪২ ফুট এসে দাঁড়িয়েছে।
পুজো কমিটির কথায়, তাদের ৪২ ফুটের প্রতিমা এখন পুজিত হয়। প্রতিমা তৈরিতে লাগে প্রায় ২০০টি বাঁশ। এছাড়াও খড়, পেরেক, সুতলি মাটি লাগে। পুজোমণ্ডপ সাজানো হয়েছে আলোকসজ্জায়। পাশাপাশি পুজো উপলক্ষ্যে মেলা চলবে ১৩ দিন। দূরদূরান্তে থাকা ভক্তরা আসেন।
পুজো, উৎসব শেষ হওয়ার পর নিরঞ্জনের পালা। কোনও গাড়ি, চাকার আয়োজন করা হয় না। দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় এই মা কালীর মূর্তিকে। প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়। এলাকার একটি পুকুরে নিরঞ্জন করা হয় এই মা কালীর মূর্তিকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications