Kalbaisakhi: কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড! বাড়ির উপর ভাঙল গাছ, অন্ধকার এলাকা

প্রবল গরমে পুড়ছে বাংলা! গত কয়েকদিন লাগাতার তাপপ্রবাহ সহ্য করতে হয়েছে বাংলার মানুষকে। যদিও আজ শনিবার থেকেই পরিস্থিতি বদলের পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। আর এর মধ্যেই বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে তাণ্ডব। আর তাতেই একেবারে লন্ডভন্ড গোটা এলাকা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। গত কয়েকদিন আগেও অবশ্য স্বস্তির বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। তাতে কিছুটা হলেও কমে গরম। আর এর মধ্যে একাধিক জেলার উপর দিয়ে বয়ে গেল কালবৈশাখী।

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড এলাকা!

ঘন্টায় অন্তত ৪০ থেকে ৬০ কিমি বেগে হাওড়া বয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে প্রবল বৃষ্টি। আর তাতেই তছনছ গোটা এলাকা। একের পর এক বাড়ি ঝড়ের কারণে তছনছ হয়েছে। এমনকি বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে উত্তরে ফাঁসিদেওয়ার মানগছ এলাকাতে আস্ত বাড়ির উপর একটি গাছ ভেঙে পড়েছে।

অন্যদিকে খড়িবাড়ির মদনজোতে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। বাড়ির ওপর গাছ পড়ায় আহত হয়েছেন একজন। আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে‌ । ঝড়ের কারণে একের পর এক বিদ্যুৎের খুঁটি ভেঙে পড়ার কারণে খড়িবাড়ির মদনজোতে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা গ্রাম। বিভিন্ন স্থানে ছিড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার।

একাধিক জেলাতে ঝড়ের পূর্বাভাস

অন্যদিকে ঝড়ের পরেই এলাকাতে প্রশাসনের আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতি। বলে রাখা প্রয়োজন, আগামী ৮৪ ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্বাভাসে জানানো হয়েছে।

পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথাও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জন্যেও স্বস্তির বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। নতুন করে কোনও তাপপ্রবাহের বার্তা দেওয়া হয়নি। এমনকি তাপমাত্রা কিছুটা নীচের দিকে নামার= বার্তাও দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে কালবৈশাখী,

শুধু তাই নয়, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে দক্ষিণের আট জেলাতে। দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে বৃষ্টির কথা বলা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ঝড়ের দেখাও মিলতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আর তা হলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+