পঞ্চায়েতে হিংসা নয় ভালোবাসার পথে হেঁটেই বাজিমাত, খড়িয়ায় বাম-কংগ্রেস জোটের জয়ের নেপথ্য রয়েছে কোন কারণ?
পঞ্চায়েত ভোটে 'ভালোবাসার দোকান' খুলে বাজিমাত । পঞ্চায়েত নির্বাচনের আগে খড়িয়া গ্রাম পঞ্চায়েত এর সানুপাড়ার প্রার্থী গণেশ ঘোষ পার্টি অফিসের নাম দিয়েছিলেন 'ভালবাসার দোকান' । পার্টি অফিসে বসে ভালোবাসা ও সৌহার্দের বার্তা দিতেই এমন অভিনব উদ্যোগের গ্রহণ করেছিলেন কংগ্রেস প্রার্থী।
ভোটাররা উদ্দেশ্য সফল করেছেন বলে এদিন জানান বিজয়ী প্রার্থী গণেশ ঘোষ । এবারের পঞ্চায়েত নির্বাচনে ১৭/১৫১ নম্বর বুথের কংগ্রেস বাম জোটের জাতীয় কংগ্রেসের প্রার্থী গণেশ ঘোষ জয়ী হয়েছেন। প্রার্থী বলেন রাষ্ট্রনেতা রাহুল গান্ধীর অনুপ্রেরণায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যা মানুষ গ্রহণ করেছেন।

যারা 'ভালোবাসার দোকান' নিয়ে কটাক্ষ করেছিলেন তারা না বুঝেই মন্তব্য করেছেন বলে জানান তিনি। আগামী দিনে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করাটাই প্রধান লক্ষ্য হবে বলে জানান বিজয়ী প্রার্থী গণেশ ঘোষ। উত্তরবঙ্গে এবার তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে। কিন্তু বেশ কয়েকটি জায়গায় বাম-কংগ্রেস জোটের প্রার্থীরাও জয় পেয়েছে। জলপাইগুড়া তার মধ্যে অন্যতম।
২১-র বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বামেদের হাতছাড়া হয়। তার আগে পর্যন্ত শিলিগুড়িতে বামেদের দাপটের কোনও কমতি ছিল না। এমনকী কোচবিহারকেও বামেদের ডেরা বলা হতো একটা সময়ে। এখানে আরএসপির দাপট বেশি ছিল। তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহর বাবা নিজে ছিলেন বামপন্থী। এবং বাম জমানার বিধায়ক ছিলেন তিনি। কাজেই উত্তরবঙ্গে বামেদের দাপট অনেকদিন ধরেই রয়েছে। কিন্তু গত ২১-র বিধানসভা নির্বাচন থেকে বামেদের দাপট কমতে শুরু করে।












Click it and Unblock the Notifications