India-Bangladesh: হোটেলে থাকলে এখনই বার করে দিন! শিলিগুড়িতে থাকা বাংলাদেশীদের দ্রুত ভারত ছাড়ার নিদান

India-Bangladesh: বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, চিন্ময়ানন্দ মহাপ্রভুকে গ্রেফতারের ঘটনায় উত্তাল এপার বাংলা! শুধু তাই নয়, যেভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশীদের ভারত বিরোধী কার্যকলাপ ঘটছে তাতে ক্ষোভে আগুন আরও বৃহৎ আকার নিচ্ছে। বাংলাদেশে একের পর এক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক হিন্দুত্ববাদী এবং ধর্মীয় সংগঠন।

কার্যত গোটা বাংলা জুড়েই শুরু হয়েছে একের পর এক বাংলাদেশ বিরোধী প্রতিবাদ। সেই প্রতিবাদের ঝড় সময় যত এগোচ্ছে আরও তীব্র হচ্ছে। বাংলাদেশীদের যাতে শিলিগুড়ির কোনও হোটেলে যাতে পরিষেবা না দেওয়া হয় সেই দাবি জানায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। এই বিষয়ে পোস্টারও দেওয়া হয় সংগঠনের তরফে। এবার এই দাবি জানিয়ে শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হল মহামঞ্চ (India-Bangladesh) ।

India-Bangladesh

এদিন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সভাপতি বিক্রমাদিত্য মন্ডল বলেন, "যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এমনকি লাগাতার বাংলাদেশীরা ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আর তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, উল্লেখ বঙ্গিয় ওই হিন্দু মহামঞ্চের ওই নেতার।

শুধু তাই নয়, শিলিগুড়ির কোনও হোটেলে যাতে বাংলাদেশীদের ঠাঁই না দেওয়া হয় সেই দাবি হোটেল মালিকদের জানানো হয়েছে। আর যারা আগে থেকে হোটেলে আছেন তাদেরও অবিলম্বে বের করে দেওয়া হোক যাতে তারা দ্রুত দেশে ফিরে যেতে পারে। এমনকি আগামীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠনের কাছেও এই বিষয়ে দাবি জানানো হবে, যাতে তারা কোন বাংলাদেশীকে পরিষেবা না দেন, দাবি বলে জানিয়েছেন বিক্রমাদিত্য মন্ডলের।

অন্যদিকে শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ ওয়ান ইন্ডিয়া বাংলাকে বলেন, "আমরাও বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার ঘোর বিরোধীতা করছি। তবে হোটেলে বাংলাদেশীদের উঠতে দেওয়া হবে কিনা সেটা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।"

ইতিমধ্যে ত্রিপুরায় হোটেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যেভাবে জাতীয় পতাকাকে বাংলাদেশের মাটিতে অবমাননা করা হয়েছে তাতে কোনও ভাবেই সে রাজ্যের হোটেলে বাংলাদেশীদের জায়গা দেওয়া যাবে না। কার্যত একই সিদ্ধান্ত নিয়েছে মালদহের হোটেল মালিক সংগঠনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+