সীমান্তে বাংলাদেশিদের বাঁশ নিয়ে তাড়া ভারতীয়দের, চূড়ান্ত সতর্কতা বিএসএফে! ফাটানো হল একের পর এক শেল
India-Bangladesh: ফের উত্তেজনা মালদহের শুকদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্তে। শুক্রবার রাতে ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগে একেবারে উত্তপ্ত সীমান্ত এলাকা। এই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে ভারতীয় নাগরিকদের শাসানি দেয় বাংলাদেশিরা। এমনকি ভারতের ভূখণ্ডে দাঁড়িয়ে চলে 'দাদাগিরি'। আর তা কিছুতেই মানতে পারেননি এবার বাসিন্দারা। এরপরেই বাংলদেশিদের দিকে একেবারে বাঁশ হাতে তেড়ে গেলেন ভারতের কয়েশ মানুষ।
পাল্টা সীমান্তের ওপার থেকে শুরু হয় ইটবৃষ্টি। যা নিয়ে তীব্র উত্তেজনা (India-Bangladesh) তৈরি হয়। ছুটে আসেন বিএসএফের আধিকারিকরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা নিয়ন্ত্রণে আনতে একেবারে হিমশিম খেতে হয় কর্তব্যরত জওয়ানদের। এই অবস্থায় সীমান্তে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলেই খবর। যা খবর, দুপক্ষের সংঘাতে দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে খবর।

আর তাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে ঘটনার পরেই মালদহের শুকদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh) তীব্র টেনশন তৈরি হয়েছে।
যদিও ঘটনার পরেই এপার বাংলায় বিএএফকে হাই অ্যালার্ট করা হয়েছে। করা নজরদারি রাখা হচ্ছে। অন্যদিকে বিজিবিও গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরেই সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মালদহ ছাড়াও কোচবিহার, বালুরঘাট সহ একাধিক ভারত-বাংলাদেশ সীমান্তে এই উত্তেজনা তৈরি হয়।
একই ভাবে শুকদেবপুর আন্তর্জাতিক সীমান্ত বেশ কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। আর তা থাকায় নিরাপত্তার জন্য জমিতে ভারতীয় কৃষকদের যেতে দিচ্ছিলেন না বিএসএফ জওয়ানরা। আর সেই সুযোগ ভারতে ঢুকে লাগাতার ফসল বাংলাদেশের দুষ্কৃতীরা চুরি করে যাচ্ছে বলে দাবি স্থানীয় মানুষদের।
এমনকি গাছ নষ্ট করে, ছিঁড়ে দিয়েও বাংলাদেশিরা চলে যাচ্ছিল বলে অভিযোগ। আর এই ঘটনার কথা জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠেন কৃষক ও গ্রামবাসীরা। চাষের জমিতে যান আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। আর তা নিয়েই ভারত এবং বাংলাদেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় (India-Bangladesh) ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications