যুদ্ধের পথেই হাঁটতে চাইছে বাংলাদেশ? সীমান্তে লাগাতার বিএসএফকে উস্কানি, পরিণতি ভাবতেও পারছেন না ইউনূস

India-Bangladesh: মালদহ, কোচবিহারের পর এবার বালুরঘাট! সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ব্যাপক উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তে। কার্যত জোর করে কাজ বন্ধ করাল বর্ডার গার্ড বাংলাদেশ। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর বিওপি এলাকা।

ঘটনার পরেই ঘটনাস্থলে ব্যাপক ভাবে বিএসএফকে মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। অন্যদিকে মালদহে ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh) এলাকা জুড়ে বাঙ্কার তৈরি করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। তা নিয়েও সতর্ক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

India-Bangladesh

ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh) পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। ওপারে দীর্ঘ সময় ধরে চলা টালমাটাল পরিস্থিতিতে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। এমনকি জঙ্গিরা ঢুকে ভারতের মাটিতে নাশকতা চালানোর ছক কষতে পারে বলেও আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সীমান্ত এলাকা জুড়ে বেড়া দেওয়ার কাজ করছে বিএসএফ। আর তাতেই মাথা ঘুরে গিয়েছে বিজিবির।

সে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মদতে চলা বেআইনি অনুপ্রবেশ, গরু পাচার বন্ধ হয়ে যাবে যে! আর সেই আশঙ্কা থেকেই ভারতের ভূখণ্ডে বেড়া লাগাতে বাঁধা বিজিবির? উঠছে প্রশ্ন। জানা যায়, বৃহস্পতিবার থেকে বালুরঘাট এলাকায় দুই দেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের উন্মুক্ত সীমান্ত এলাকার প্রায় ২০০ মিটার এলাকায় কাটাতারের বেড়া ঘেরার কাজ শুরু করে বিএসএফ জওয়ানরা।

আজ তাতে তীব্র বাধা দেয় বিজিবি! কার্যত চাপ সৃষ্টি করে কাজ বন্ধ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশের সেনা জওয়ানরা। ঘটনাকে ঘিরে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যর রবিকান্ত বর্মন দাবি করেছেন , বাংলাদেশের পুর্বতন প্রধানমন্ত্রী হাসিনা সরকারের আমলের চুক্তি মানতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ।

বর্তমানে ইউনুস সরকারের কড়া নির্দেশেই সীমান্ত ঘেরার কাজ বন্ধ করে বিজিবি বাহিনী, এমনটাই জানিয়েছেন তারা। যে কারনে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের এমন আস্ফালন এর আগে কখনো দেখেননি।

অন্যদিকে প্রাক্তন সেনা আধিকারিকরা বলছেন, বাংলাদেশ সেনা একেবারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ভারতকে যুদ্ধের উস্কানি দিচ্ছে! যাতে ভারত পা দেয় তাতে। এক্ষেত্রে সাবধান এবং পরিস্থিতি বুঝে পা ফেলার পরামর্শ দিচ্ছেন প্রাক্তনরা (India-Bangladesh) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+