বাংলাদেশে আলু যাওয়া বন্ধ হতেই কপাল খুলল পশ্চিমবঙ্গের! হু হু করে কমছে 'পোখরাজে'র দাম
India-Bangladesh: পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী স্লট বুকিং এর মাধ্যমে রাজ্য থেকে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়েছে। আর এর জেরেই বালুরঘাট বাজারে কমলো আলুর দাম। জানা গিয়েছে, প্রতি কেজি আলুর দাম দুই থেকে তিন টাকা কমেছে। বাংলাদেশে আলু রপ্তানি আরও কিছুদিন বন্ধ থাকলে এই দাম আরও কমবে বলে ক্রেতারা মত প্রকাশ করেছেন।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ রাখার দাবিই জানাচ্ছেন ক্রেতারা। পোখরাজ আলু গত সপ্তাহে ৩৫ টাকা কেজি দরে বালুরঘাট বাজারে বিক্রি হয়েছে। সেই আলুর দাম এই সপ্তাহে ৩২ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। উন্নত মানের জ্যোতি আলু গত সপ্তাহে ৩৭ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে (India-Bangladesh) ।

সেই আলু এ সপ্তাহে ৩৪ থেকে ৩৫ টাকা কেজি দড়ে বিক্রি হচ্ছে। বাজারে নতুন আলু আসার ফলে পুরনো আলুর চাহিদা কমেছে বলে জানা গেছে। আরও কিছুদিন গেলে পুরনো আলুর দাম আরো কমবে বলে বিক্রেতারা জানালেন (India-Bangladesh)।
তবে দক্ষিণ দিনাজপুরে এখনো পর্যন্ত নতুন আলু বাজারে আসেনি। কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কৃষকেরা এখনো পর্যন্ত মাত্র ৩০% জমিতে নতুন আলু লাগিয়েছেন। তবে জানুয়ারি মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরের সমস্ত জমিতে আলু লাগানো হয়ে যাবে বলে কৃষকদের কাছ থেকে জানা গেছে। ইতিমধ্যে জেলার যে সমস্ত হিমঘর গুলো আছে সেই হিমঘর গুলো থেকে পুরনো আলু বাজারে চলে এসেছে। তবে পুরনো আলুর যোগান কম এবং এই যোগান অদূর ভবিষ্যতে যে বাড়বে সেই আশা কম।
তবে ক্রেতাদের মধ্যে আলুর দাম কমায় ইদানিংকালে তাদের আলু কিনতে উৎসাহ দেখা যাচ্ছে। বালুরঘাটের বাজারে আলুর দোকান গুলিতে এখন ক্রেতাদের ভিড়। তাদের কথা অনুযায়ী, এ বছরে আলুর দাম কমেনি। প্রথম থেকে আলুর দাম ছিল বেশি। তাই তারা সবজি রান্নায় আলুর পরিমাণ কমিয়ে অন্যান্য সবজি দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছিলেন। তবে বর্তমানে আলুর দাম কিছুটা কমার ফলে তাদের আবার বাজারমুখী করতে উৎসাহিত করেছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যদি কেউ বেআইনি ভাবে আলু আলু মজুত করে রাখেন তাহলে তার বিরুদ্ধে অভিযানে নামা হবে। জেলার টাস্ক ফোর্স গুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদি খুচরো বাজারে কোন আলুর দোকানদার ইচ্ছাকৃতভাবে আলুর দাম ক্রেতাদের কাছ থেকে বেশি নেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার আগামী দু-তিন দিনের মধ্যে আলুর দাম আরো কমে কিনা?
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications