মালদহ মেডিকেল কলেজ হাসপাতালেও খারাপ বহু সিসিটিভি! কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিটিভি নিয়েও প্রশ্ন উঠল। হাসপাতালের অনেক সিসিটিভিই খারাপ৷ দীর্ঘ দিন ধরেই সেগুলি খারাপ হয়ে আছে৷ মারাত্মক অভিযোগ তুললেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা৷
কলকাতার আর জি কর হাসপাতালে এক জুনিয়র তরুণী ডাক্তারকে খুন করা হয়েছে। খুনের পরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনায় আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে।

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে কর্মবিরতি। জুনিয়র চিকিৎসকরা এই হাসপাতাল সম্পর্কেও একাধিক অভিযোগ আনছেন। যে সব নিরাপত্তার গলদ আর জি কর হাসপাতালে ছিল। প্রায় একই রকম
নিরাপত্তাহীন ব্যবস্থা এই হাসপাতালে দেখা গিয়েছে।
'উই ওয়ান্ট জাস্টিস। নো সেফটি, নো ডিউটি।' এই স্লোগন তুললেন মালদহ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতিতে গেলেন তাঁরা৷ আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে হাসপাতালের একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতে একা ওয়ার্ডে আসতে হয়। সেই সময় তাদের কোনও নিরাপত্তা নেই। সেই সময় তাদের ওপর দুষ্কৃতীদের আক্রমণ হতে পারে। নিরাপত্তার দাবি জানানো হয়েছে। জুনিয়র চিকিৎসকরা বলেন, " আমরাও মানুষ। সিসিটিভি থাকলেও বেশির ভাগ অকেজো। কাজ করে না।" সেই কারণে আর জি করের চিকিৎসক খুনের ঘটনায় জাস্টিসের দাবিতে ব্যানার প্লাকার্ড হাতে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হয় মালদহ মেডিক্যাল কলেজে।
এই বিষয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এমএস ভিপি ডঃ প্রসেনজিৎ বর বলেন, জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ওয়ার্ডে তাঁরা কাজ করছেন না। তাদের কর্মবিরতি চললে জরুরি বিভাগ এবং মাতৃবিভাগে যথেষ্ট প্রভাব পড়বে।
-
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications