জলপাইগুড়িতে ভোটকর্মীরা পৌঁছাচ্ছেন ভোটকেন্দ্রে, বুথে নিয়ে যাচ্ছে গাড়ি

রাত পোহালেই ভোট। এবারের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। বাংলায় তিন আসনে এই ভোট হচ্ছে আগামী কাল। আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ‌ ও পার্শ্ববর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় রয়েছে ডিসিআরসি‌ সেন্টার‌।

ভোটকর্মীরা ভোরবেলা থেকেই উপস্থিত। নিজেদের জিনিসপত্র, দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা। এরপর নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন তারা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের‌ যাতায়াতের‌ জন্য মূলত দুটি ডিসি‌ আরসি সেন্টার।

Jalpaiguri

জলপাইগুড়ির এবং মালবাজারে এই দুই সেন্টার করা হয়েছে। জলপাইগুড়িতে পাঁচটি বিধানসভা ও মালবাজারে দুটি বিধানসভার জন্য সেন্টার খোলা হয়েছে। দুই সেন্টার মিলিয়ে প্রায় ১৬০০ বাস সহ অন্যান্য গাড়ি রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা যাতায়াত করছেন। নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্য রওনা হচ্ছেন। জলপাইগুড়ি সেন্টারে প্রায় ৯০০ গাড়ি রয়েছে ভোট কর্মীদের যাতায়াতের জন্য।

প্রত্যন্ত এলাকাতেও ভোটগ্রহণ হচ্ছে। যাতে কোনওরকম সমস্যা না হয়। সেই দিকে নজরদারি চলছে। এবার এই কেন্দ্রে রাজনৈতিক চাপানউতোড় অনেকটাই দেখা গিয়েছে। বিজেপি গতবার এই আসনে জিতেছিল। এবারও এই আসনে জেতার জন্য মরিয়া বিজেপি৷ গতবারের সাংসদ জয়ন্ত কুমার রায়কেই টিকিট দেওয়া হয়েছে এবারও৷

তৃণমূল কংগ্রেস এই আসন নেওয়ার জন্য মরিয়া। তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মলচন্দ্র রায়। ধূপগুড়ি উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন শিক্ষক নির্মল চন্দ্র রায়। তিনি বিজেপির থেকে আসন ছিনিয়ে আনেন। তৃণমূল ওই কেন্দ্রে জয় পায়। সেই শিক্ষককেই এবার বড় মাঠে লড়াইয়ের যোগ্য মনে করেছে।

নির্মলচন্দ্র রায়ের পক্ষে একাধিক জনসভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রচারে আসেন। রোড শ্যো করেছেন নেত্রী৷ অন্যদিকে বিজেপি প্রার্থীর জন্য প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আসনে এবার লড়াই হবে৷ এমন মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+