আবাসের টাকায় বাড়ি হলে, ঝড়ে ক্ষতি হত না, ফের মোদী সরকারকে নিশানা অভিষেকের

টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের একাধিক গ্রাম৷ পাঁচ জন মানুষ মারা গিয়েছেন। অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার জলপাইগুড়িতে এসে আবাস যোজনার বিষয় উসকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের কথায়, "কেন্দ্র যদি আজ আবাস যোজনার টাকা দিত, তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের আঘাত এভাবে মাথার ওপর আসত না।" তাঁর পালটা অভিযোগ, এই প্রাকৃতিক দুর্যোগে যে মৃত্যু হয়েছে, তার দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।

Abhishek Banerjee

উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফের কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনার মধ্যে দীর্ঘ দিন ধরে রেখে দেওয়া হয়েছে। রাজ্যের বিজেপি নেতাদের দিকেও নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ময়নাগুড়িতে ঝড়ে আহতদের দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনায় বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

তাঁর অভিযোগ, সুকান্ত মজুমদার , শুভেন্দু অধিকারীরা আবাস যোজনায় বাংলার টাকা বন্ধ করে রেখেছেন। তাঁর কথায়, কেন্দ্র যদি আজ আবাস যোজনার টাকা দিত, তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের আঘাত এভাবে মাথার ওপর আসত না।

তিনি ফের চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ২০১৭ - ১৮ সালে আবাস যোজনার সমীক্ষার পর কেন্দ্র ১০ পয়সাও দিয়েছে। সেটা প্রমাণ করুক। তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। তিনি জানান, আবাসের বাড়ির নিয়ম ৬০ শতাংশ টাকা কেন্দ্র দেবে। ৪০ শতাংশ টাকা রাজ্য দেবে।

বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছেন, তারা টাকা বন্ধ করে দিয়েছেন। সুকান্ত মজুমদার ফোন করে বলেছেন, তিনি ফোন করে বলে দিলে টাকা চলে আসবে। অভিষেক এ দিন বলেন, টাকা বন্ধ করেছে কে? এর দায় কার? বিজেপির। আজ যদি আবাস হত, এই বাচ্চাগুলোতে এভাবে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হত না। এদের মাথার ওপর এই আঘাত আসত না। এর দায় একমাত্র কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+