ভারতে যেতে দিন, না হলে ওরা মেরে দেবে! বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাছে কাতর আর্জি কয়েকশ সংখ্যালঘুর
Bangaldesh Clashes: এখনও উত্তাল বাংলাদেশ। একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনা পদত্যাগ করার পর সেনার শাসনে দেশ। কিন্তু এরপরেও সংঘাত সামাল দেওয়া সম্ভবত হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। প্রত্যেক জায়গায় বিএসএফের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে বাংলাজুড়ে বড় সীমান্ত রয়েছে প্রতিবেশী বাংলাদেশ জুড়ে। একটা বড় অংশ এখনও খোলা অবস্থায় রয়েছে। আর সেটাই উদ্বেগ বাড়াচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের।

ইতিমধ্যে বাংলায় এসে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন বিএসএফের ডিজি। বৈঠকে সীমান্ত নিয়ে বড় বার্তা দিয়েছেন শীর্ষ আধিকারিকদের। আর এর মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে।
প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা ১২০০ বাংলাদেশি। আর তা করতেই হাতেনাতে ধরা পড়ে যায়। আর এরপরেই কার্যত সীমান্তে বসে পড়েন তাঁরা। একেবারে ভারতে ঢুকতে দেওয়ার দাবিতে একেবারে জেদ ধরে বসে যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগর জেলার পাঁচটি গ্রামের বাসিন্দা এরা। সবাই সংখ্যালঘু পরিবার বলেই খবর।
"A large group of Bangladesh nationals gathered in patches at various locations at the International Border along North Bengal today evening. They were attempting to sneak into Indian territory. They were dispersed with the help of Border Guard Bangladesh, Civil Administration… pic.twitter.com/ATqdWraBur
— ANI (@ANI) August 7, 2024
তাদের দাবি, বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি একেবারে ভালো নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পর থেকেই তাদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ। বাড়ি ঘর সমস্ত ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি। ওখানে থাকলে ওরা মেরে দেবে... আর তাই প্রাণ বাঁচাতেই ভারতে আশ্রয়ের দাবি বিএসএফের কাছে জানাতে থাকেন।
যদিও জিরো পয়েন্টে বিএসএফ তাদের আটকে দেয়। ঘটনাস্থলে ছুটে যান বিএসএফ আধিকারিকরা। শুরু হয় বোঝানোর কাজ। কিন্তু কোনও কাজ হয়নি। শেষমেশ বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বিএসএফ। এবং তাঁদের হাতেই তুলে দেওয়া হয় ওই সমস্ত পরিবারকে। এই ঘটনার পরেই সীমান্তে বিএসএফ আরও নজরদারি বাড়িয়েছে বলে জানা যাচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications