Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durga Puja 2023: মহাপঞ্চমীতে ভয়ঙ্কর ঘটনা! বিধ্বংসী আগুনে ভস্মীভূত আমরা সবাই ক্লাবের পুজো মন্ডপ

Durga Puja 2023: মহাপঞ্চমীতেই মন্ডপে মন্ডপে ভিড় মানুষের! উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলায় ছবিটা এক। একেবারে পুজো মুডে আম-জনতা। আর এর মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর এক অগ্নিকান্ডের ঘটনা। পুজো শুরুর আগেই ভয়াবহ আগুন দুর্গা মণ্ডপে। হঠাত করে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের রবীন্দ্রভবন এলাকায়। অন্যান্য ক্লাবের মতোই আমরা সবাই বলে একটি ক্লাবেও চলছিল পুজো প্রস্তুতি (Durga Puja 2023)।

Durga Puja 2023

আর সেই সময় হঠাত করেই মন্ডপের একাংশে (Durga Puja 2023) আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন ভয়াবহ আকার নেয়। সম্পূর্ণ পুজো প্যান্ডেলটিতে আগুন ধরে যায়। যা দেখে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুজোর সময় এমনিতেই রাস্তায় ভিড় থাকে।।

আর এর মধ্যেই এই ঘটনা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। রীতিমত ছোটাছুটি শুরু করে দেন অনেকেই। মুহূর্তে ঘটনাস্থলে পৌছয় দমকলের একাধিক ইঞ্জিন। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। ঘটনার প্রায় ঘণ্টাখানেক ধরে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্ত্য কীভাবে এত বড় আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুজোর আগে এভাবে অগ্নবিকান্ডের ঘটনায় স্তব্ধ আমরা সবাই ক্লাবের সদস্যরা। এত বড় ঘটনা যে কীভাবে ঘটল তা বুঝতেই পারছেন না তাঁরা। নতুন করে ফের পুজো (Durga Puja 2023) কীভাবে সম্ভব তা নিয়েই উদ্বেগে ক্লাবের সদস্যরা।

অন্যদিকে ঘটনার পরেই প্রশাসনের তরফে সমস্ত পুজো উদ্যোক্তাদের সতর্ক করা হয়েছে। বিদ্যুৎ সহ সমস্ত ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+