Malda Himsagar Mango: হিমসাগরের স্বাদ পাবে দুবাই-ব্রিটেনের মানুষও! বাংলা থেকে যাচ্ছে কেজি কেজি আম
Malda Himsagar Mango: এবার বিদেশে পাড়ি দিচ্ছে মালদহের হিমসাগর। স্বাদে গন্ধে অতুলনীয় এই আমের চাহিদা দেশের বাজারে ব্যাপক। ইতিমধ্যে মালদহের এই আম GI তকমা পেয়েছে। সেই সুবাদে হিমসাগর প্রজাতির আমের চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। এমনকি ব্যবসায়ী থেকে কৃষকেরা দাম ভাল পাচ্ছেন এই আমের।
বলে রাখা প্রয়োজন, গত দুই বছর আগে মালদহের আম বিদেশে (Malda Himsagar Mango) রফতানি হয়েছিল। যদিও বিভিন্ন কারণে গতবছর মালদহের আম বিদেশে পাঠানো সম্ভব হয়নি। এই বছর মালদহের আম বিদেশে পাঠাতে প্রথম থেকে উদ্যোগ নিয়েছেন বেশ কিছু রফতানিকারণ।

তাঁদের প্রচেষ্টাতেই মালদহের আমের (Malda Himsagar Mango) গুনগত মান যাচাই করে ভাল আম বিদেশে পাঠাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে হিমসাগর আমকেই বেছে নেওয়া হয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদহের হিমসাগর বিদেশে পাড়ি দেবে।
উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে মালদহে আমের ফলন (Malda Himsagar Mango) অনেকটাই কম হয়েছে। আবহাওয়ার খামখেয়ালি জন্য এবার আমের ফলনে ঘাটতি দেখা দিয়েছে এমনটাই দাবি উদ্যানপালন দফতরের। স্থানীয় বাজারে আমের দাম এবার চড়া।
তারপরেও বেশ কিছু রফতানিকারণ এবছর মালদহের আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, দুবাই ও ইউকেতে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে।
এই দুটি দেশে প্রথমে ১৩০০ কেজি আম পাঠানো হবে। সমস্ত আম হিমসাগর প্রজাতির। প্রথম পর্যায়ের আম দুটি দেশে ভাল বিক্রি হলে আগামীতে ধাপে ধাপে আরও আম পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে বিদেশে আম রফতানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়েছে। বেছে বেছে জেলার যে সমস্ত বাগানে ভাল মানের আম রয়েছে সেগুলি পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের আম বিদেশে পাড়ি দেবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications